শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

জামাত ইসলাম ক্ষমতায় গেলে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে : তোফায়েল আহমেদ খান

Reporter Name / ৭০ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম মধ্যনগর উপজেলা শাখার উদ্যোগে দাড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী প্রচার জনসভা অনুষ্ঠিত হয়।

আজ ৫ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার মধ্যনগর বাজার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত জনসভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন।জামাত নেতা সার্জেন্ট মোসাব্বির হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১আসনের জামায়াতের মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান। তিনি তাঁর বক্তব্যে বলেন আমরা দুর্নীতি করব না দুর্নীতি কাউকে করতেও দেবো না। এই বাংলাদেশ আপনার আমার এবং সবার সবার আগে বাংলাদেশ। এই দেশে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান মুসলমান সবাই ঐক্যবদ্ধ হয়ে বসবাস করবো।৫ই আগষ্টের পর সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারা দিয়েছে।জামাত ইসলামের একজন ব্যক্তির নাম বলেন যে সে কারো এক ডিসেমেল জায়গা দখল করছে সরকারের এক মন ধান সরকারের দেওয়া কোন উপকরণ জামাতের প্রভাব খাটিয়ে নিয়েছে জামাত এই ধরনের কর্মকাণ্ড পছন্দ করে না। দাড়ি পাল্লায় ভোট দিলে দেশের আইনের শাসন প্রতিষ্ঠা হবে,সকল ধর্মের মানুষ নিজেদের নাগরিক অধিকার নিয়ে বসবাস করতে পারবে।

এছাড়া আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জ জামাত ইসলামের সেক্রেটারি অধ্যাপক মোঃ আব্দুল্লাহ , সহ সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুল কবীর, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি লুফৎর রহমান দুলাল ,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মনিরুজ্জামান পিয়াস , মধ্যনগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের শামিম প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক