নিজস্ব সংবাদদাতা, বোদা, পঞ্চগড় : পঞ্চগড়ের আটোয়ারীতে নমুনা ব্যালটসহ উপজেলা যুবশক্তির সভাপতি সুকুমার দাস বাবুকে আটক করে ৩ বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সকালে জেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে
ভোটগ্রহণ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে নমুনা ব্যালটসহ আটক করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। পরে তাৎক্ষণিকভাবে নির্বাচনকালীন বিচারিক আদালতে হাজির করা হলে বিচারক ও সহকারী জজ জনাব রানা পারভেজ শুনানি শেষে সুকুমার দাস বাবুকে ৩ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে পঞ্চগড় জেলায় সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। যেকোনো অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।