শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

৫৪ বছরেও পঞ্চগড় ২ আসনে বিএনপির মন্ত্রী হয়নি কেউ; মির্জা ফখরুল কি রাখবেন তার দেয়া প্রতিশ্রুতি

Reporter Name / ১৫২ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে, ইতিমধ্যে সংসদ সদস্যদের নামের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার। নতুন মন্ত্রীপরিষদ গঠনের প্রস্তুতিও শুরু করেছে নির্বাচনে ভূমিধস বিজয় পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাইকমান্ড। এ দিকে নির্বাচন-পরবর্তী এমন সময়ে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনকে ঘিরে এখন রাজনৈতিক অঙ্গনে ভোটারদের একটাই প্রশ্ন-প্রতিশ্রুতি কি বাস্তবায়ন হবে?

বাংলাদেশ স্বাধীনতার ৫৪ বছরে পঞ্চগড় ২ আসন টি বিগত আওয়ামী আমল বাদে বিএনপির দখলেই ছিল। এবারও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি জয়যুক্ত হয়েছে। কিন্তু এই আসন থেকে বিএনপির কেউ মন্ত্রী না হওয়ায় শিক্ষা, কর্মসংস্থান সহ সংস্কৃতি ও ব্যবসাক্ষেত্রে উন্নয়ন বঞ্চিত থেকেছে বোদা ও দেবীগঞ্জ দুই উপজেলার মানুষ। গত ৮ ফেব্রুয়ারি বোদা উপজেলার ধানহাটি মাঠে ও দেবীগঞ্জের ঐতিহাসিক দেবদারু তলায় বিএনপি আয়োজিত পৃথক দুটি বিশাল নির্বাচনী জনসভায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরহাদ হোসেন আজাদ-এর সমর্থনে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বোদা-দেবীগঞ্জ বাসীকে কথা দিয়ে বলেছিলেন, “আজাদ আমার ছোটভাই। দীর্ঘদিন ধরেই সে বোদা দেবীগঞ্জের রাজনীতি করছে, জেলে গিয়েছে, মার খেয়েছে, তার কর্মীরা জেলে গিয়েছে, নির্যাতিত হয়েছে কিন্তু কখনই সে এলাকা ছেড়ে যায়নাই। ৫ই আগষ্টের পর সনাতনীরা ভয় পেয়েছিল কিন্তু এই আজাদ তাদের কে আগলে রেখেছে। ইনশাআল্লাহ আগামী ১২ তারিখ আপনাদের ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হলে এই এলাকার উন্নয়নের জন্য ফরহাদ হোসেন আজাদ সরকারে থাকবে”।

 

সেদিন স্থানীয় নেতাকর্মীরা মহাসচিবের কাছে স্পষ্ট দাবি তোলেন-ধানের শীষকে বিজয়ী করা তাদের দায়িত্ব, আর দল সরকার গঠন করলে নির্বাচিত প্রার্থীকে মন্ত্রিসভায় দেখতে চান তারা। জবাবে মহাসচিব বলেন, ফরহাদ হোসেন আজাদ বিজয়ী হলে মন্ত্রীত্ব নিয়ে কোনো সংশয় থাকবে না।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন সম্প্রদায়ের ভোটারদের উল্লেখযোগ্য সমর্থন সহ তরুণ ও নারী উদ্যোক্তাদের অকুন্ঠ সমর্থন ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করতে বিশেষ ভূমিকা পালন করে।

 

বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিএনপি নেতাকর্মীরা বলছেন, সংগঠনে দীর্ঘদিনের সক্রিয়তা, তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ, এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে অবস্থানের কারণে ফরহাদ হোসেন আজাদ এলাকায় গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত।

 

বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ফরহাদ হোসেন আজাদ এই এলাকার সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তিনি এই এলাকার পাশাপাশি কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসেবে দেশব্যাপী ভূমিকা পালন করেছেন। ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও আর্থ সামাজিক উন্নয়নে ফরহাদ হোসেন আজাদকে পূর্ণ মন্ত্রী হিসেবে দেখতে পাবে বলে পঞ্চগড় ২ এর সাধারণ মানুষ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দিকে তাকিয়ে আছে।

 

দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের ভোটার কালীচাদ ঘোষ বলেন, এরইমধ্যে সারাদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনের পথে রয়েছে। আজাদকে ভোট দিয়ে বিজয়ী করলে সরকারে জায়গা পাবে বলে কথা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম। ফলে বোদা-দেবীগঞ্জে এখন আলোচনার কেন্দ্রবিন্দু—মহাসচিবের দেওয়া প্রতিশ্রুতি কি বাস্তবে রূপ পাবে?

 

এ অঞ্চলের অনেক ভোটারের প্রত্যাশা, ফরহাদ হোসেন আজাদকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলে তাদের আস্থার প্রতিফলন ঘটবে এবং রাজনৈতিক প্রতিশ্রুতির প্রতি জনগণের বিশ্বাস আরও সুদৃঢ় হবে।

এ বিষয়ে দলীয় শীর্ষ পর্যায়ের আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। তবে পঞ্চগড়-২ আসনের রাজনীতিতে প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রশ্নটি এখন সবচেয়ে আলোচিত বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক