শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

কুমিল্লার দাউদকান্দিতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৭

Reporter Name / ১৩৯ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।

রবিবার ১৫ ফেব্রুয়ারি বিকালে দাউদকান্দি জিংলাতলী এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী একটি ইকোনো বাস (ঢাকা মেট্রো ব-১৪-৬২০৩) নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক ফারুক (৪২) নিহত হন। তিনি দাউদকান্দি উপজেলার বাহাদুরখোলা গ্রামের হারুনের ছেলে।

এছাড়া বাসের যাত্রী মিজানুর রহমান (৪৮) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ জানায়, দুর্ঘটনার সময় অটোরিকশায় চালক ছাড়া আর কোনো যাত্রী ছিল না। বাসের অন্তত ৫ থেকে ৭ জন যাত্রী আহত হন।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাবিবুর রহমান জানান, আহতদের মধে্য একজন মরদেহ আনা হয়, অপর একজন চিকিৎসাধীন অবস্থান মারা যায়। দুইজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে এবং সেগুলো গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। এছাড়া দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। বাসটি খাদ থেকে তোলার কাজ চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক