শিরোনাম :
পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ 
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

তেতুঁলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবৈধ পাথর মেশিনের শব্দ ও ধুলায় জনদুর্ভোগ

Reporter Name / ৬৯ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

খাদেমুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বাংলাবান্ধা বিজিবি ক্যাম্প থেকে স্থলবন্দরের শূন্য রেখা পর্যন্ত সড়কের দুপাশে অবৈধ পাথর ক্রাসিং মেশিনের শব্দ ও ধূলায় রাস্তা পারাপারে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের।

খোঁজ নিয়ে জানা যায়, তেঁতুলিয়া-বাংলাবান্ধা স্থলবন্দরের সড়কের দুপাশে উন্মুক্তভাবে প্রায় শতাধিক পাথর ক্রাসিং মেশিন বসিয়ে লোড-আনলোড, নেটিং ও ক্রাসিং করে আসছে এলসি পাথর ব্যবসায়ীরা। তারা নিজস্ব চৌহদির বাইরে মহাসড়কের ওপরেই খোলামেলাভাবে পাথর ক্রাসিং ও লোড-আনলোড করায় পাথর ক্রাসিং মেশিনে ধূলাবালি ও প্রচণ্ড শব্দে বিজিবি ক্যাম্প থেকে ২ কিলোমিটার জিরোপয়েন্ট পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর যাতায়াতের একমাত্র সড়কটিতে দেশি-বিদেশি যাত্রীদের চরম ভোগান্তিতে ফেলেছে।

বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষের তথ্য মতে, প্রতিদিন এ বন্দর দিয়ে গড়ে দুইশ থেকে আড়াইশ জন যাত্রী পারাপার হন। কিন্তু জিরো পয়েন্ট থেকে বাংলাবান্ধা বাসস্ট্যান্ড পর্যন্ত পৌঁছাতে যাত্রীদের পাথর ক্রাসিংয়ের ধূলা-বালিতে নাজেহাল অবস্থায় পড়তে হয়। এ বিষয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্যে ব্যবসায়ীদের মহাসড়ক থেকে পাথর কোয়ারি সরিয়ে সুরক্ষিত স্থানে বসানোর আদেশ জারি করা হলেও তা বাস্তবায়ন হচ্ছে না

অপরদিকে, বাংলাবান্ধা স্থলবন্দরে পাথর ক্রাসিং মেশিনে কয়েক হাজার শ্রমিক কোনো রকম স্বাস্থ্য সুরক্ষা ছাড়াই পাথর ক্রাসিং মেশিন, নেটিং ও ডেম্পিংয়ের কাজ করছেন। এভাবে ক্রাসিং মেশিনে পাথর সাইটে স্বাস্থ্য সুরক্ষার জিনিসপত্র ব্যতীত কাজ করায় শ্রমিকরা নানা ধরনের অসুখে আক্রান্ত হচ্ছে। তারা সুস্থতার জন্য স্থানীয় কেমিস্ট ও পল্লী চিকিৎসকের কাছে বিভিন্ন ধরনের ক্ষতিকারক ব্যথানাশক ওষুধ কিনে খেয়ে সাময়িক সুস্থতা লাভ করে।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু জানান,তাদেকে জল ছিটিয়ে কাজ করতে অনুরোধ করা হয়েছে। তার পরেও কথা না শুনলে ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক