শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

পিএসসির পরীক্ষার্থী ও শিক্ষকদের পিএসসি অফিসের সামনে বিক্ষোভ

Reporter Name / ১৪৭ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ :

আজ ২০শে ফেব্রুয়ারি শুক্রবার ঠিক দুপুর ১. ৪৫ মিনিটে কলকাতার মুদিয়ালী স্থিত, পিএস সি অফিসের সামনে, পিএসসি পরীক্ষার্থী ও শিক্ষকেরা বিভিন্ন দাবী নিয়ে পিএস সি অভিযান করলেন। তাদের মূল উদ্দেশ্য ছিল সমস্ত দাবি মানতে হবে এবং চেয়ারম্যানকে তাদের সাথে দেখা করতে হবে।

দুপুর থেকেই প্রায় ৫০ থেকে ৬০ জন পরীক্ষার্থী ও শিক্ষক মিলিয়ে পিএসসি অফিসের গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন এবং পিএসসি অফিসারদের বিভিন্নভাবে  ভৎসনা করতে থাকেন।
এবং যখনই পিএসসির অফিসারেরা গাড়ি নিয়ে বেরোচ্ছেন তাদের দিকে তাকিয়ে চোর চোর বলে প্রতিবাদ ও বিক্ষোভ দেখাতে থাকেন।
তারা বলেন আমরা হলাম চুনোপুঁটি, পিএসসি চোরের ঘাটি, ছাড়াও তারা মাথায় কালো ব্যাচ করে এবং কপালে কালো তিলক লাগিয়ে একটি মাটির হাঁড়িতে ডব্লুবিসিএস লিখে ঝারু জুতো মেরে ও ধুপ জ্বেলে ভূত তাড়াতে থাকেন। অবিলম্বে যেন পিএসসি থেকে চোর গুলো পালায়, পিএসসির মধ্যেই ভূত লুকিয়ে আছে। বারবার স্লোগান দিতে থাকেন। পিএসসি চোর, আর পুলিশ অফিসাররা কতবার তাদের বোঝানোর চেষ্টা করেন যে চেয়ারম্যান দেখা করা সম্ভব নয় তাদের একটাই দাবি যতক্ষণ না চেয়ারম্যান আমাদের সামনে এসে বুঝবেন ও কথা বলবেন ততক্ষণ আমরা এখান থেকে উঠবো না।

পুলিশ অফিসাররা জানান উনার পক্ষে আসা সম্ভব নয় অনেকগুলো মিটিংয়ে রয়েছেন। আমি আপনাদের পাঁচজনের প্রতিনিধিকে ডেকে পাঠিয়েছেন আলোচনা করার জন্য। বেশ কিছুক্ষণ টানবাহানার পর পুলিশ অফিসারদের কথা রেখে পাঁচজনের প্রতিনিধিদল চেয়ারম্যানের সাথে দেখা করতে যান। কারণ পরীক্ষার্থীরা জানান এর আগে বারবার সেক্রেটারির সাথে দেখা করিয়েছেন কখনো চেয়ারম্যানের সাথে দেখা করেননি তাদেরকে বলা হয়েছে চেয়ারম্যান দেখা করে না, কিন্তু আজ তাদের জেদ চেয়ারম্যান কে সাক্ষাত করিয়ে দিলো।

দুপুর থেকেই বিক্ষোপকারীদের সামনে পুলিশ মোতায় ছিল প্রর্যাপ্ত পরিমাণ। এমনকি প্রিজন ভ্যানও এনে রেখেছিলেন, এবং সিভিল ড্রেসে বেশ কিছু পুলিশ অফিসার মোতায়েন ছিল মহিলা ও পুরুষ। প্রায় সন্ধ্যে ছটা পর্যন্ত এই বিক্ষোভ চলতে থাকে।

তাহাদের প্রধান দাবি গুলি হলো–
১/ ক্লার্কশিপ, মিসলেনিয়াস পরীক্ষায় সর্বোচ্চ শূন্যপদ ঘোষণা করে ২০২৬ শালির মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।।

২/ এক বছর আগে প্রকাশিত সকল ইন্ডিকেটিভ নোটিফিকেশন গুলির ডিটেইলড নোটিফিকেশ সব নতুন নিয়োগ শুরু করা এবং পাঁচ বছরের বয়সের ছাড় দিতে হবে।।

৩/ wbcs 2024 এর প্রিলিমিনারী পরীক্ষার তারিখ ঘোষণা ও ডাব্লু বি সিএস ২০২২০০ বকেয়া ফলাফল প্রকাশ সহ অন্যান্য দাবী গুলি পূরণ করতে হবে।

৪/ অনতিবিলম্বে ডাবলুবিসিএস ২০২২ গ্রুপ ডি ফরেসসিক ল্যাব অ্যাসিস্ট্যান্ট সহ। অন্যান্য পরীক্ষার বকেয়া ফলাফল প্রকাশ করতে হবে।।

তাহারা চেয়ারম্যান এর সাথে যোগাযোগ করার পর বেরিয়ে এসে বলেন, এতদিন পর্যন্ত সেক্রেটারি আমাদের মিথ্যে কথা বলেছেন, হবে আজও আশানুরূপ কিছু হয়নি, তবে চেয়ারম্যান আমাদের সাথে অনেকক্ষণ ধরেই আলোচনা করেছেন। এবার যদি আমাদের দাবি পূরণ না হয় আমরা আবার আন্দোলনে নামবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক