শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

কুমিল্লায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন

Reporter Name / ১৪৮ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য এবং কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন।

শনিবার দুপুরে কুমিল্লা সার্কিট হাউসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান আমার প্রত্যাশার চেয়েও বেশি দায়িত্ব দিয়েছেন। আমি চেষ্টা করব সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে এই দায়িত্ব পালন করতে।”

তিনি আরও বলেন, দেশের কৃষি, খাদ্য নিরাপত্তা ও প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে সরকার নিরলসভাবে কাজ করছে। এসব ক্ষেত্রে জনগণের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

আগামী দিনের দায়িত্ব পালনে কুমিল্লার সকল কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করে মন্ত্রী বলেন, গণমাধ্যমের ইতিবাচক সহযোগিতা থাকলে উন্নয়ন কার্যক্রম আরও দ্রুত এগিয়ে নেয়া সম্ভব।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজা হাসান, পুলিশ সুপার আনিসুজ্জামানসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক