মোঃ এরশাদ, টাংগাইল প্রতিনিধি : কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু (এমপি) আজ ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে অবস্থিত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী-এর কবর জিয়ারত করেন।
জিয়ারত শেষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ ও সাধারণ সম্পাদক দিপুসহ অন্যান্য নেতাকর্মীরা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং জাতীয় সংসদ সদস্য ও মন্ত্রীপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাঁকে আন্তরিক অভিনন্দন জানান।
এ সময় ছাত্রদলের নেতারা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসনে ছেলেদের জন্য দুটি ও মেয়েদের জন্য দুটি নতুন হল নির্মাণের দাবি জানান। পাশাপাশি দীর্ঘদিন ধরে অবহেলিত শহীদ জিয়াউর রহমান হলসমূহের সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।
প্রতিমন্ত্রী শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।