শিরোনাম :
পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ 
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

কুমিল্লায় নিষিদ্ধ রঙে শিশুখাদ্য তৈরিসহ বিভিন্ন অনিয়মে কাশফুল ফুড প্রডাক্টকে ২ লাখ টাকা জরিমানা

Reporter Name / ৬৫ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : অস্বাস্থ্যকর পরিবেশে নিষিদ্ধ রঙে শিশুখাদ্য, সেমাই উৎপাদন, তৈরি, সফট ড্রিংক পাউডারে অতিরিক্ত এসপারটাম মিশ্রণ এবং বৈধ সনদ ছাড়াই ‘হালাল’ দাবি করে পণ্য বাজারজাতের অভিযোগে কুমিল্লার একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি দুপুরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবির বাজার এলাকায় অবস্থিত “কাশফুল ফুড প্রডাক্ট” নামে একটি সেমাই ও খাদ্য উৎপাদনকারী কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কারখানার বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পুনরাবৃত্তি হলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে কঠোর সতর্কবার্তা দেয়া হয়েছে।

অভিযান পরিচালনাকারীরা জানান, কারখানার ভেতরে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই উৎপাদন ও সংরক্ষণ করা হচ্ছিল। উৎপাদন কক্ষে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ না করে খাদ্য সামগ্রী প্রস্তুত করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

এছাড়া শিশুখাদ্য তৈরিতে নিষিদ্ধ রঙ ব্যবহার করার বিষয়টি ধরা পড়ে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, এ ধরনের রঙ শিশুদের শারীরিক বিকাশ ও স্বাস্থ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে সফট ড্রিংক পাউডার (ট্যাং) প্রস্তুতের সময় মাত্রাতিরিক্ত এসপারটাম মেশানোর প্রমাণ পাওয়া যায়, ভোক্তাদের জন্য ক্ষতিকর।

প্রতিষ্ঠানটির কোনো বৈধ হালাল সনদ না থাকলেও পণ্যের মোড়কে ‘হালাল’ উল্লেখ করে বাজারজাত করা হচ্ছিল। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এটি ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল।

কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া অভিযানে নেতৃত্ব দেন তিনি আরো জানান, রমজানকে কেন্দ্র করে খাদ্যপণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় অনিয়মে জড়িয়ে পড়েন। জনস্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান চলছে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার মো. জুয়েল মিয়া, র‍্যাব-১১ কুমিল্লার প্রতিনিধি মো. কাজী মাসুদ আলম এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কুমিল্লা শাখার কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক