কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
আজ মঙ্গলবার ৩ মার্চ রাতে উপজেলার সাতঘরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ আসলাম মিয়া (৫০)। সে চৌদ্দগ্রাম মডেল থানার সাতঘরিয়া গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল মঙ্গলবার রাতে সাতঘরিয়া এলাকায় অবস্থান নেয়। সেখানে ঝটিকা অভিযান চালিয়ে আসলাম মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসলাম স্বীকার করেছে যে, মাদক মামলায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন। রায়ের পর থেকেই আইনের হাত থেকে বাঁচতে সে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে আসছিল। দীর্ঘদিন পলাতক থাকলেও শেষ পর্যন্ত তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।
র্যাব আরও জানায়,গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সাজা কার্যকর করার লক্ষে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অপরাধ দমনে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।