সুরঞ্জন তালুকদার : ময়মনসিংহ নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শিবিরুল ইসলাম দায়িত্ব নেয়ার পর থেকে চুরি ও ছিনতাই দমনে জোরালো অভিযান শুরু হয়।
গাঙ্গিনার পাড়, চরপাড়া মোড়, টাউন হল ও রেলস্টেশন এলাকায় টহল ও সাদা পোশাকে নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশের ধারাবাহিক অভিযানে কিশোর গ্যাং ও মাদক সংশ্লিষ্ট কয়েকজনকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানান, পুলিশের নিয়মিত টহলে এখন আগের তুলনায় নগরীতে নিরাপত্তা বেড়েছে এবং চুরি-ছিনতাইয়ের ঘটনা কমে এসেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, অপরাধ দমনে পুলিশের অভিযান ও কঠোর নজরদারি আগামীতেও অব্যাহত থাকবে।