শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

মাদক দমনে প্রশংসায় ভাসছেন সদর থানার ওসি রতন শেখ

Reporter Name / ৯৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলায় মাদক, জুয়া, চুরি ও ছিনতাইয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো রতন শেখ। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করা হয়েছে, যার ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে উপজেলার বিভিন্ন এলাকায়। দীর্ঘদিন ধরে সদর উপজেলায় মাদক কারবার ও জুয়ার দৌরাত্ম্যে যুবসমাজ বিপথগামী হয়ে পড়েছিল। কিন্তু ওসি রতন শেখ দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক ব্যবসায়ী, জুয়াড়ি ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এতে একদিকে যেমন অপরাধীচক্র আতঙ্কিত হয়ে পড়েছে, অন্যদিকে সাধারণ মানুষ ও সচেতন মহল স্বস্তি প্রকাশ করেছেন।

স্থানীয়রা জানান, আগে মাদকের টাকা না পেয়ে অনেক মাদকাসক্ত সন্তান তাদের মা-বাবার ওপর নির্যাতন ও মারধর করত। কিন্তু পুলিশের কঠোর অভিযানের ফলে এখন অনেক পরিবার সেই নির্যাতন থেকে মুক্তি পেয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের কারণে অনেক তরুণ মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে। যুবসমাজ এখন খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আগ্রহী হয়ে উঠছে, যা এলাকার জন্য আশার আলো হিসেবে দেখা হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের জনগণ বলেন, ওসি রতন শেখ সাহসী ও মানবিক উদ্যোগ সদর মডেল থানাকে একটি মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে উপজেলার যুবসমাজ পুরোপুরি সুস্থ ধারায় ফিরে আসবে।

এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি শুধু মাদকের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিইনি, বরং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। সদর উপজেলায় মাদক নির্মূলে কোনো ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা কঠোরভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক