শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

কুমিল্লার লালমাইয়ে কুস্তির মঞ্চে এক খেলোয়াড়ের মৃত্যু

Reporter Name / ৬৫ Time View
Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : কুমিল্লার লালমাইয়ে কুস্তির মঞ্চে একজন খেলোয়াড় অসুস্থ হয়ে মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের মোহনপুর আলিম মাদ্রাসা সংলগ্ন খেলার মাঠে এ ঘটনা ঘটে।

মৃত হেলাল উদ্দিন মজুমদার (৫৩) পাশের লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের কোঁয়ার গ্রামের প্রয়াত আবুল কাশেমের ছেলে। স্থানীয় কোঁয়ার বাজারে তাঁর মুদিদোকান ছিল। তিনি স্থানীয়ভাবে কুস্তিগির ও বলী হেলাল নামে পরিচিত ছিলেন।

প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়ের সঙ্গে কুস্তিরত অবস্থায় হেলাল উদ্দিন অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

একটি ভিডিওতে দেখা যায়, রেফারির উপস্থিতিতে হেলাল উদ্দিন প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়ের সঙ্গে কুস্তি শুরু করেন। প্রতিপক্ষ প্রথমে তাঁকে ঝাপটে ধরে মাটিতে ফেলে দেন এবং তাঁকে এক পায়ে ধরে কিছুদূর টেনে নিয়ে যান। ওই সময়ে হঠাৎ হেলাল উদ্দিনের নড়াচড়া বন্ধ হয়ে যায়। দৃশ্যটি নজরে আসতেই আয়োজক দলের সদস্যরা মাঠে নেমে আসেন এবং খেলা স্থগিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোহনপুর গ্রামের যুবসমাজ ও প্রবাসীদের উদ্যোগে গত সোমবার কুস্তি টুর্নামেন্ট শুরু হয়। খেলার উদ্বোধন করেন বাকই উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন। টুর্নামেন্টের দ্বিতীয় দিন গতকাল রাতে ওই ঘটনা ঘটে। তখন সেখানে কয়েক শ দর্শক উপস্থিত ছিলেন।২৫।০৩।২৬ ইং বুধবার সকালে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, খবর পেয়ে রাতেই পুলিশের একটি দল খেলার মাঠে গিয়েছিল। খেলার একাধিক ভিডিও পর্যালোচনা করে দেখা গেছে, খেলোয়াড় হেলাল উদ্দিন অসুস্থ হয়ে মারা গেছেন। তাঁর পরিবারের কোনো অভিযোগ নেই। গতকাল রাতেই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক