শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ভারতীয় মাদকসহ যুবক গ্রেফতার বগুড়া-৬ উপনির্বাচন: জিসাসের গণসংযোগে বিএনপি প্রার্থী বাদশার পক্ষে প্রচার জোরদার কুমিল্লায় রেলক্রসিংয়ে নিরাপত্তা জোরদারের দাবিতে জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জে মহামারিতে রুপ নিয়েছে হাম হটাৎ শিলা বৃষ্টিতে স্বপ্ন চুরমার ‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত পেঁয়াজের বীজ চাষি রুহুল আমিনের দেবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবীর কারাদণ্ডাদেশ মানিকছড়িতে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন ও পেইন্টার সম্মেলন অনুষ্ঠিত গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিবের সাথে টাঙ্গাইল জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যাদুকাটা নদীতে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে নৌ ধর্মঘটের ঘোষণা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

যাদুকাটা নদীতে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে নৌ ধর্মঘটের ঘোষণা

Reporter Name / ১৯ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর-তাহিরপুর উপজেলার পাটলাই ও আবুয়া বিআইডব্লিউটিএ,ফাজিলপুর টুল টেক্স,খাস কালেকশনসহ যাদুকাটা নদীতে নৌকাঘাটের টুল আদায়ের নামে চলন্ত মালবাহী নৌযান থেকে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে নৌযান মালিক ও শ্রমিকদের সংগঠন ‘ঐক্য পরিষদ’ নৌ ধর্মঘটের ঘোষণা দিয়েছে।

সুনামগঞ্জ জেলা ট্রলার (বাল্কহেড) শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩১ শে মার্চ (মঙ্গলবার) থেকে এ ধর্মঘট শুরু হবে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র নৌকাঘাটের টুলের অজুহাতে চলন্ত মালবাহী নৌকা থেকে জোরপূর্বক টাকা আদায় করে আসছে, যা সম্পূর্ণ অবৈধ এবং নৌপরিবহন ব্যবস্থার জন্য ক্ষতিকর।

নৌযান মালিক ও শ্রমিকরা অভিযোগ করেন, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি এবং সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের দৃষ্টি আকর্ষণ করেছেন। যদি তিনিও কোন ধরনের ব্যবস্থা না নেন পরবর্তীতে তারা বাধ্য হয়ে এই ধর্মঘটে যাওয়ার কঠোর হুশিয়ারি দিয়েছেন।

ঐক্য পরিষদের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবৈধ চাঁদাবাজি বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে এই ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাওয়া হবে।

এদিকে ধর্মঘটের কারণে যাদুকাটা নদীপথে পণ্য পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে, যা স্থানীয় ব্যবসা-বাণিজ্যে বিরূপ প্রভাব ফেলতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক