শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

গাজী আওলাদের জামিন, মামলায় ক্ষোভ এলাকাবাসীর

Reporter Name / ৭৫ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে আমান কোম্পানির বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগে এলাকাবাসীর চলমান আন্দোলনে সংহতি জানানোয় ২০ জনের বিরুদ্ধে মামলা করেছে কোম্পানি কর্তৃপক্ষ। মামলায় প্রধান আসামি করা হয়েছে বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও গাজী আবু তালেব স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান গাজী আওলাদ হোসাইনকে। সম্প্রতি তিনি আদালত থেকে জামিন লাভ করেছেন।

জামিন পাওয়ার পর এক বিবৃতিতে গাজী আওলাদ হোসাইন এ মামলাকে ‘ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন’ বলে দাবি করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আমান কোম্পানির কারখানার তীব্র শব্দ, ভূ-কম্পন ও বায়ুদূষণে অতিষ্ঠ হয়ে উঠেছে বৈদ্যেরবাজার ইউনিয়নের বাসিন্দারা। দূষণ বন্ধের দাবিতে এলাকাবাসী বিভিন্ন সময়ে মানববন্ধন ও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছিল।

সম্প্রতি একটি কর্মসূচির সময় উত্তেজিত জনতা কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে চাইলে বাধার সম্মুখীন হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কিছু মানুষ কারখানার গেট খুলে ভেতরে প্রবেশ করে।

গাজী আওলাদ হোসাইনের দাবি, তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে উত্তেজিত জনতাকে শান্ত করেন এবং আলোচনার পরিবেশ তৈরির চেষ্টা করেন, যার প্রমাণ ভিডিও ফুটেজে রয়েছে। তিনি অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় কোম্পানি কর্তৃপক্ষ নিরীহ গ্রামবাসী, মুরব্বি ও নারীদের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছে।

প্রতিক্রিয়ায় গাজী আওলাদ বলেন,

“আমি এলাকাবাসীর স্বার্থে আন্দোলনে অংশ নিয়েছি, কোনো ব্যক্তিগত লাভের জন্য নয়। স্বার্থের চিন্তা করলে ৫ আগস্টের পর আমাকে ভিন্নভাবে দেখতেন। বিগত স্বৈরাচারী সরকারের আমলে আমার পরিবার ও প্রয়াত বাবা যে নির্যাতনের শিকার হয়েছেন, তা ইউনিয়নবাসী জানেন। হামলা-মামলার ভয় আমার রক্তে নেই।”

তিনি আরও বলেন, কোম্পানির পক্ষে যারা কাজ করে এলাকাবাসীকে হয়রানি করছে, জনগণই তাদের জবাব দেবে। তার প্রয়াত পিতা মরহুম গাজী আবু তালেবের আদর্শ অনুসরণ করে তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত জনগণের পাশে থাকার অঙ্গীকার করেন।

এদিকে, মামলায় জামিন পাওয়ার পর এলাকায় স্বস্তি ফিরলেও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা জানান, পরিবেশ দূষণ রোধ না করে উল্টো মামলা দিয়ে সাধারণ মানুষের কণ্ঠরোধের চেষ্টা করছে কোম্পানিটি। এই ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ঐক্যবদ্ধ থাকার কথাও জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক