শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

ধর্মসাগর পাড়ে কনস্টেবলকে ছুরিকাঘাত : ১২ ঘণ্টায় মূল হামলাকারীসহ আটক ২

Reporter Name / ৪৫ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

মোঃ ইয়াছিন মিয়া : কুমিল্লা নগরীর জনপ্রিয় বিনোদনকেন্দ্র ধর্মসাগর পাড় এলাকায় বেড়াতে গিয়ে এক পুলিশ কনস্টেবল সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে মাত্র ১২ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্তসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল বিকেলে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় কর্মরত নারী কনস্টেবল জাকিয়া সুলতানা তার স্বামী, চাঁদপুর জেলা পুলিশের কনস্টেবল কাজী আব্দুল্লাহ মো. জোবায়েরকে নিয়ে ধর্মসাগর পাড় এলাকায় ঘুরতে যান। এ সময় কয়েকজন যুবক জাকিয়াকে উদ্দেশ করে অশালীন মন্তব্য করলে জোবায়ের প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবকেরা তার ওপর হামলা চালায় এবং একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

দিনের বেলায় এমন হামলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নজরে এলে তিনি দ্রুত জড়িতদের আইনের আওতায় আনতে নির্দেশ দেন।

পরে ডিবি ও থানা পুলিশের একাধিক টিম যৌথভাবে অভিযান শুরু করে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। ধারাবাহিক অভিযানে নগরীর বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলো-রিফাত (১৯) এবং সিয়াম (২০)। তারা কুমিল্লা কোতয়ালী থানা এলাকার বাসিন্দা।

পুলিশ সুপার জানান, কুমিল্লায় কিশোর গ্যাং বা বখাটেদের কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক