শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

রৌমারীতে বিদ্যালয়ে তালা, ব্যহত শিক্ষা কার্যক্রম

Reporter Name / ৫২ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার একটি বেসরকারি বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে ঘুষ ও নানা অনিয়মের অভিযোগ তুলে বিদ্যালয়ে তালা ঝুলানো হয়েছে। এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর পড়াশোনা অনিশ্চয়তার মুখে পড়েছে।

গতকাল শনিবার দুপুরে স্কুলে তালা দেয়ার কারণ জানিয়ে সংবাদ সম্মেলন করেন জমির মালিকের সন্তানরা।

উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ি গ্রামে অবস্থিত ‘ফ্রেন্ডশিপ স্কুল’-এ প্রায় এক মাস আগে তালা ঝুলানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফ্রেন্ডশিপ নামের একটি এনজিও ওই এলাকায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জমি চাইলে গ্রামের বাসিন্দা ইব্রাহিম আলী শর্তসাপেক্ষে ৫০ শতাংশ জমি দান করেন। পরে সেখানে বিদ্যালয় ভবন নির্মাণ করে প্রায় সাত বছর ধরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।

অভিযোগ রয়েছে, চুক্তির শর্ত পূরণ না করায় গত ৪ মার্চ বিদ্যালয়টিতে তালা ঝুলান জমিদাতা ইব্রাহিম আলী।

পরবর্তীতে বিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা তাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার কয়েকদিন পর তার মৃত্যু হয় বলে পরিবারের দাবি।

সংবাদ সম্মেলনে ইব্রাহিম আলীর ছেলে মাসুদ রানা বলেন, “আমার বাবার কাছ থেকে প্রকৃতভাবে কোনো চুক্তিপত্র নেয়া হয়নি। তারপরও একটি শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে আমরা বিষয়টি মেনে নিয়েছিলাম। কিন্তু শিক্ষক নিয়োগে ঘুষ গ্রহণ, শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ, শিক্ষার মানের অবনতি এবং পরীক্ষায় নকলের মতো অনিয়ম চলছিল। এসব কারণে আমার বাবা বিদ্যালয়ে তালা দেন। অতিরিক্ত মানসিক চাপেই তিনি অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন।”

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট এনজিওর শিক্ষা প্রকল্পের সহকারী ব্যবস্থাপক আযম খান। তিনি বলেন, “জমিদাতার সঙ্গে কোনো শর্তের ভিত্তিতে চুক্তি হয়নি। তাদের পক্ষ থেকে শিক্ষকতার চাকরি চাওয়া হয়েছিল, যা আমাদের এখতিয়ারে নেই। বিদ্যালয়ে তালা ঝুলানোর কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক