শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতির তাণ্ডবে শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা

Reporter Name / ৪৭ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতির তাণ্ডবে শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার সময় ৪৫ মিনিটের ভয়াবহ শিলাবৃষ্টি লণ্ডভণ্ড জনপদ, দিশেহারা কৃষক! আকাশ থেকে ঝরল যেন পাথর। শিলাবৃষ্টিতে আম ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রকৃতির রুদ্রমূর্তি টানা ৪৫ মিনিটের শিলাবৃষ্টিতে ধ্বংসের পথে কয়েক হাজার হেক্টর আম বাগান ও কৃষি খাত। মরার ওপর খাঁড়ার ঘা। কান্নায় ভেঙে পড়েছেন আম চাষি ও কৃষকরা।

চাঁপাইনবাবগঞ্জে আকস্মিক ও ভয়াবহ শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেছে জেলা শহরের গ্রামগঞ্জের বিস্তীর্ণ এলাকাগুলো। আজ বিকেলে টানা প্রায় ৪৫ মিনিট ধরে চলা এই প্রবল শিলাবৃষ্টিতে জেলাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের প্রধান অর্থকরী ফসল আমের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝরে পড়েছে গুটি ও কচি আম, ফেটে গেছে অসংখ্য আম। ফসলের মাঠ ধানসহ অন্যান্য মৌসুমী ফসলের ওপর দিয়ে যেন ঝড় বয়ে গেছে ব্যাপক আকারে। অনেক কাঁচা ঘরবাড়ি ও টিনের চাল শিলার আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে বহু জায়গাতে। শিলাবৃষ্টির তীব্রতা এতই বেশি ছিল যে চারপাশ বরফের চাদরে ঢাকা পড়ে যায়। হঠাৎ এই দুর্যোগে দিশে’হারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষক ও আম চাষিরা। তাদের কপালে এখন চিন্তার ভাঁজ—কিভাবে সামলে উঠবেন এই বড় ক্ষতি রাস্তাঘাট সহ বিভিন্ন এলাকার হাহাকার জনদুর্ভোগে দিশেহারা ক্ষতিগ্রস্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক