শিরোনাম :
প্রকৃত ইসলামই পারে মানবাধিকার ও বাক স্বাধীনতার নিশ্চয়তা দিতে : সুনামগঞ্জের মঈনপুর থেকে মাদক ব্যবসায়ি আটক অকটেন ভাগাভাগি থেকে অগ্নিকাণ্ড! বিড়ির আগুনে কুমিল্লার প্লাস্টিক ফ্যাক্টরি পুড়ে ছাই, দগ্ধ ৩ কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি : ড. আসিফ মিজান পঞ্চগড়ে ফলজ ও ঔষধি গাছের চারা পেল ৬ শতাধিক শিক্ষার্থী পঞ্চগড়ে নদ নদী গবেষণায় লেখক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তেঁতুলিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসককে মারধরের অভিযোগে আটক পিতাপুত্র 
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

পঞ্চগড়ে নদ নদী গবেষণায় লেখক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ২০ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

পঞ্চগড় প্রতিনিধি : ৫০ নদ নদীর উপর গবেষণা ধর্মী গ্রন্থ প্রকাশের লক্ষ্যে পঞ্চগড়ে লেখক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নজরুল পাঠাগারের ভাষা ও বিতর্ক ক্লাবের সেমিনার কক্ষে  দিন ব্যাপি এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রাণ প্রকৃতি পরিবেশ এবং সাংস্কৃতিক উন্নয়ন বিষয়ক সংস্থা কারিগর এই গবেষণা ও প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছে। পঞ্চগড়  জেলা প্রশাসন এবং জেলা পরিষদ এর সহায়তায় কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস। কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নদী ও ইতিহাস গবেষক মাহবুব সিদ্দিকী। এসময় পঞ্চগড় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন  প্রকল্পের নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম, জেলা শিশু কর্মকর্তা আকতারুজ্জামান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র পঞ্চগড় জেলা শাখার সভাপতি আনোয়ারুল ইসলাম খায়ের, লেখক ও গবেষক শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কারিগরের নির্বাহী পরিচালক সরকার হায়দার।

আয়োজকরা জানান, এই কর্মশালার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের নদী যেন থাকে বহমান। পঞ্চগড়ের নদ নদীগুলোকে সরেজমিনে চিহ্নিত করা এবং নদ নদীগুলোর ইতিহাস, ঐতিহ্য, মিথ, কৃষি সহ অর্থনৈতিক অবদান, নদ নদীর প্রভাবে সভ্যতার ক্রমবর্ধমান বিবর্তন, পরিবর্তনের চিত্র, প্রেক্ষাপট এবং কারণ খুঁজে বের করা। নদ নদীগুলোকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় তার একটা রুপরেখা এবং প্রস্তাবনা আবিস্কার করা। জেলার লেখক গবেষকদের অংশগ্রহণে এই কর্মসূচি বাস্তবায়নের ফলে নদ নদী সম্পর্কে অনেকগুলো মানুষ সংযুক্ত থাকবে। তাদের ভয়েস ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে।

কর্মশালায় কবি, লেখক, গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক