মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ভারতীয় মদ ও ৫৪ পিছ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়িকে হাতেনাতে আটক করা হয়েছে।
আজ বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামে অভিযান পরিচালনা করে ভারতীয় মদ ও ৫৪ পিছ ইয়াবা সহ তাকে একজন কুখ্যাত মাদক ব্যবসায়িকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ির নাম ইমরান হোসেন (৩০)। সে মঈনপুর গ্রামের হান্নান মিয়ার ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) এর ৩৬ (১) সারণির ক্রমিক নং ১৯ (খ)। জিজ্ঞাসাবাদ শেষে তাকে সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ও উপ-সহকারী পরিদর্শক সহ কয়েকজন সিপাহি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ- পরিচালক মো আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।