শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ

Reporter Name / ১৭ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১ লাখ ৪৬ হাজার ৮১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। ৬টি জেলা—কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের ২৭৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী, মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রী ৮৭ হাজার ৯৭০ জন এবং ছাত্র ৫৮ হাজার ৮৪৭ জন। সে হিসেবে ছাত্রদের তুলনায় ছাত্রী সংখ্যা ২৯ হাজার ১২৩ জন বেশি, যা এবার বিশেষভাবে নজরে এসেছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার চেয়ারম্যান প্রফেসর শামসুল ইসলাম জানান, বর্তমানে মেয়েদের শিক্ষার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শিক্ষার কার্যক্রমে তাদের অংশগ্রহণ ও সফলতার হারও বৃদ্ধি পেয়েছে। এখন সব জায়গাতেই মেয়েদের শিক্ষার হার বেশি। এছাড়া শিক্ষার কার্যক্রমে মেয়েদের অংশগ্রহণের প্রবণতা ও সফলতার হার বাড়ায় পরীক্ষায় ছাত্রী সংখ্যা তুলনামূলক বেশি হয়েছে।

তবে গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ২২ হাজার ৮৬৩ জন। সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন কারণে পরীক্ষার্থী কমলেও অংশগ্রহণকারীদের উপস্থিতি ও প্রস্তুতি সন্তোষজনক।

নকল প্রতিরোধে কুমিল্লা বোর্ডের আওতাধীন ২৭৭টি কেন্দ্রকে সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের আগেই পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

পরীক্ষা শুরুর দিনে কেন্দ্রগুলোতে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সকলের সহযোগিতায় এবারের এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক