সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি : শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার প্রাচীনতম বিদ্যাপীঠ মধ্যনগর বিশ্বেশরী পাবলিক উচ্চ বিদ্যালয় শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে মধ্যনগর বিশ্বেশরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে কেন্দ্রে অনুপস্থিত ছিল ৪ জন শিক্ষার্থী। মধ্যনগর কেন্দ্রে মোট (৩৬০) জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনে (৩৫৬) জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষার্থীদের মধ্যে ছেলে (১৪৬), মেয়ে (২১০) জন। কেন্দ্র হল সুপারের দায়িত্বে ছিলো একতা উচ্ছ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিউটন চন্দ্র তালুকদার, সহকারী কেন্দ্র সচিবের দায়িত্ব ছিলো চামরদানী উচ্ছ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম জিলানী, সহকারী শিক্ষক রামপ্রসাদ সরকার।
উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রের সদস্য সচিব বিজন কুমার তালুকদার জানান কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। নকল মুক্ত শান্তিপুর্ণ পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। নকলরোধে একাধিক টিম মাঠে দায়িত্ব পালন করছে বলেও জানান তিনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে ছিলেন মধ্যনগর থানার এএসআই (নিরস্ত্র) রুবিনা আক্তার ও সঙ্গীয় ফোর্স।