শিরোনাম :
পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ 
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন

Reporter Name / ১২ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় জেলা জজশীপে পাবলিক প্রসিকিউটর (পিপি) ও গভর্নমেন্ট প্লিডার (জিপি) নিয়োগ সংক্রান্ত আইন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আইনজীবীরা।

অভিযোগ করে আইনজীবীরা জানান, সংশ্লিষ্ট মহলকে অবহিত না করে এবং ত্যাগী ও দীর্ঘদিনের অভিজ্ঞ আইনজীবীদের বাদ দিয়ে এই নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির লাইব্রেরি কক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সরকারি কৌঁসুলি (জিপি) এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট এম এ বারী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২১ এপ্রিল আইন মন্ত্রণালয় থেকে জারি করা পিপি ও জিপি নিয়োগের প্রজ্ঞাপনে স্থানীয় আইনজীবী সমাজের মতামত উপেক্ষা করা হয়েছে। এ ছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীকে অবহিত না করেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহকারী পিপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট জাকির হোসেনসহ জেলার বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা। তারা এ নিয়োগ প্রক্রিয়ার তীব্র সমালোচনা করে বলেন, এতে সংগঠনের বহিষ্কৃত সদস্যদের অন্তর্ভুক্ত করা হলেও বিএনপি-সমর্থিত ত্যাগী, নির্যাতিত ও দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত আইনজীবীদের উপেক্ষা করা হয়েছে।

বক্তারা আরও বলেন, এ ধরনের একপাক্ষিক ও ব্যক্তি স্বার্থনির্ভর নিয়োগ আইন পেশার সুনাম ক্ষুণ্ন করবে এবং আইনজীবী সমাজে বিভাজন সৃষ্টি করবে। তারা দ্রুত সময়ের মধ্যে উক্ত প্রজ্ঞাপন স্থগিত করে সকল পক্ষের সঙ্গে আলোচনা করে স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় নিয়োগ দেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে বক্তারা তাদের দাবি আদায় না হলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি গ্রহণেরও হুঁশিয়ারি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক