শিরোনাম :
নন্দীগ্রামে পরকীয়া প্রেমের টানে এক সন্তানের জননীর আত্মহত্যা চলে গেলেন আলোকবর্তিকা ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার; বিএনপিসহ সর্বস্তরের জনতার শোক প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে ট্যালেন্টপুলে ২১০৬ জন, সাধারণ কোটায় ৩৫৯৯ জন বৃত্তিপ্রাপ্তি কালিয়াকৈরে টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি, লক্ষাধিক মানুষ পানিবন্দী বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসায় পাশে দাড়ালেন তারা হাঁস খুঁজতে গিয়ে ১১ বছরের শিশু কাঁচির মুখে ধর্ষণের শিকার, মূল অভিযুক্ত গ্রেফতার দুমকিতে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তিতে রামদীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতিত্ব দাউদকান্দিতে মোহনা টিভির কার্যালয়ে লুটের প্রতিবাদে মানববন্ধন, গ্রেপ্তারের দাবি
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

নন্দীগ্রামে পরকীয়া প্রেমের টানে এক সন্তানের জননীর আত্মহত্যা

Reporter Name
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

বগুড়া প্রতিনিধ : বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টার একদিন পর চিকিৎসাধীন অবস্থায় লাকী খাতুন (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার ১২ জুলাই সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত লাকী খাতুন উপজেলার ৩ নম্বর ভাটরা ইউনিয়নের ব্রি-কঞ্চি গ্রামের ফারুক হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রের দাবি, প্রতিবেশী ইব্রাহিম নামে এক যুবকের সঙ্গে লাকী খাতুনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এ অভিযোগকে কেন্দ্র করে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এরই জেরে গত শনিবার ১১ জুলাই পরিবারের সদস্যদের অজান্তে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করেন। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার ওসি (তদন্ত) রাজু কামাল জানান, এ ঘটনায় নন্দীগ্রাম থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করে বগুড়া সদর থানায় বার্তা পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930