শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

অফিসার অব দ্য মান্থ ২০২৫’ নির্বাচিত হলেন ইউএনও মেহেদী হাসান মানিক 

Reporter Name / ১১৩ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে কর্মতৎপরতা, দক্ষতা, স্বচ্ছতা ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাহিরপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক ‘অফিসার অব দ্য মান্থ ২০২৫’ নির্বাচিত হয়েছেন। সম্প্রতি এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন সুনামগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

জানা যায়, প্রশাসনিক কাজে গতিশীলতা বৃদ্ধি, সরকারি সেবাকে জনবান্ধব করা, উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য মেহেদী হাসান মানিককে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, “দায়িত্বশীলতা ও সততার সঙ্গে কাজ করলে প্রশাসনের প্রতি জনগণের আস্থা আরও বাড়ে। মেহেদী হাসান মানিক তাঁর কাজের মাধ্যমে তা প্রমাণ করেছেন।”

পুরস্কার গ্রহণকালে ইউএনও মেহেদী হাসান মানিক বলেন, এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীলভাবে মানুষের সেবায় কাজ করতে অনুপ্রাণিত করবে। এ অর্জন তাহিরপুর উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী ও জনগণের সহযোগিতার ফল।

উল্লেখ্য অফিসার অব দ্য মান্থ’ পুরস্কারের মাধ্যমে জেলার সেরা প্রশাসনিক কর্মকর্তাদের উৎসাহিত করা হয়, যা সেবার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক