শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

আওয়ামী লীগ’র গণহত্যার বিচার কার্যকর করতে উজিরপুর বাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে : আহম্মেদ শাকিল

Reporter Name / ১৬৮ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

উজিরপুর প্রতিনিধি : শুক্রবার এক বিক্ষোভ সমাবেশ আয়োজন করে বাংলাদেশ ইনকিলাব পার্টি দক্ষিনাঞ্চল। উজিরপুর উপজেলা চত্বরে এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইনকিলাব পার্টির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আহম্মেদ শাকিল।

প্রধান অতিথির বক্তব্যে আহম্মেদ শাকিল তীব্র সমালোচনা করেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে।

তিনি বলেন, জুলাই আন্দোলনে প্রায় ৫ হাজার লোক হত্যা করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। জুলাই আগস্ট বিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার বাংলার মাটিতে কার্যকর করা হবে। তিনি এই গণহত্যার বিচার প্রশ্নে উজিরপুর বাসী কে ঐক্যবদ্ধ থাকতে বলেন।

তিনি আরো বলেন, জুলাই আগস্ট বিপ্লব হয়েছে বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে, চাঁদাবাজি করতে নয়। আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসন এর সমালোচনা করেন তিনি। মাদক ব্যাবসায়ী, সন্ত্রাস, চাঁদাবাজ ও গণহত্যা কারি দের গ্রেফতার করতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো সোচ্চার থাকতে হবে।

তিনি উপজেলা প্রশাসক এর প্রশংসা করেন বলেন, যে উজিরপুর উপজেলা প্রশাসক তিনি স্বাধীনতা দিবসে সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দের গলায় ফুলের মালা দেন কিন্তু তিনি স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা অর্থ অভাবে চিকিৎসা নিতে পারেন না তা জানেন না। জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শাকিল বলেন,  প্রধান উপদেষ্টা ঘোষিত ফেব্রুয়ারী ২০২৬ এর মধ্যে নির্বচান সম্পন্ন করতে উজিরপুর বাসী প্রস্তুত!

বাংলাদেশ ইনকিলাব পার্টি দক্ষিনাঞ্চল আয়োজিত বিক্ষোভ সমাবেশ উপস্থিত ছিলেন যুগপৎ আন্দোলন ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ড. শামসুল আলম, জাতীয় নাগরিক পার্টির থানা আহ্বায়ক জাবেদ হাসান রনি, মনিরুজ্জামান লিখন, যুবদল নেতা মেজর টিপু, দক্ষিনাঞ্চল দায়িত্ব প্রাপ্ত আকবর হোসেন এর সভাপতিত্বে অংশ নেন অত্র অঞ্চলের নারী, যুবক, ও গণমাধ্যমের প্রতিনিধিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক