শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

আসন্ন উপজেলা নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জুনাব আলীর নির্বাচনী ইমেজ ক্ষুণ্ণ করতে মরিয়া একটি চক্র 

Reporter Name / ১৪৫ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তাহিরপুর উপজেলাবাসীর মতাদর্শের ভিত্তিতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলীর রাজনৈতিক, সামাজিক ও নির্বাচনী ইমেজ বিনষ্ট করার জন্য একটি মহল নির্বাচনী তফশীল ঘোষনার আগেই উঠে পড়ে লেগেছে।

সুনামগঞ্জের তাহিরপুরে ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে বিভিন্ন শ্রেণীপেশার লোকজন জুনাব আলীকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলেই ব্যাপক ভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন সমর্থক ও ভোটাররা।

কিন্তু ওই কুচক্রি মহল অন্তরালে থেকে তাদের নিজেস্ব লোকজন দিয়ে নদীতে বেপরোয়া চাঁদাবাজি সহ রাতের আধারে ড্রেজার দ্বারা শিমুল বাগান, ঘরকাটি, মাহারাম নদীর সম্মুখ, ডালারপাড়, লাউড়েরগড় এলাকায় পাড়কাটায় সক্রিয়ভাবে জড়িত থেকে চেয়ারম্যান জুনাব আলীর বিরুদ্ধে নদীতে চাঁদাবাজির অপ-প্রচার চালিয়ে যাচ্ছেন এমনটিই অভিযোগ তুলেছেন।

ফেইসবুক এবং মাল্টিমিডিয়া বেশ কয়েকটি ফেইজে ফেইক (ভূয়া) আইডি খুলে নানা অপপ্রচার চালানো হচ্ছে। মানহানীকর অপপ্রচারে এমন হয়েছে যে, ভুক্তভোগীরা রীতিমতো অসহায় বোধ করছেন। যে কারনে চেয়ারম্যান পরিবার সহ অনেকটাই বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ইতিমধ্যেই বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের পাশাপাশি চেয়ারম্যান পরিবারের লোকজনও থানায় সাধারন ডায়রী করার প্রস্তুতি নিচ্ছেন। এসব অপ-প্রচারকারী নিকৃষ্ট ব্যক্তিদের ফেইক আইডি সনাক্তের পর সাইবার ট্রাইবুনালে মামলার প্রস্ততি চলছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, বিগত প্রায় জুলাই-আগষ্টের পর ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে জুনাব আলীকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান বিএনপির নেতাকর্মী, ভোটার ও সমর্থকদের ব্যাপক প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন উপজেলাবাসী। এদিকে আরেক ইউনিয়ন বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ি সম্ভাব্য ইউনিয়ন চেয়ারম্যান পদ-প্রার্থী নাসির মিয়ার বিরুদ্ধেও বিআইডব্লিউটিএর অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ তুলে অপ-প্রচার চালিয়ে যাচ্ছেন। যাতে করে তার রাজনৈতিক,সামাজিক, ব্যবসায়িক ও নির্বাচনী ইমেজ ক্ষুন্ন করার উদ্দেশ্য। চেয়ারম্যান পরিবার সহ গন্যমান্য ব্যক্তিবর্গের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক,তাহিরপুরের খবর,মাল্টিমিডিয়া,খোরশেদ আলম সহ একাধিক ফেইসবুক ভূয়া (ফেইক) আইডিতে বিশিষ্ট সমাজসেবক চেয়ারম্যান মো জুনাব আলীর বিরুদ্ধে “কোর্টগাড়ি,ঘাগড়া লাউড়েরগড় খাস কালেকশন ও ফাজিলপুর

টোল ট্যাক্সয়ে বেপরোয়া চাঁদাবাজি। অসৎ উদ্দেশ্যে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে চেয়ারম্যান জুনাব আলী ও বিএনপি নেতা নাসির মিয়ার বিরুদ্ধে। ওই সকল আইডি থেকে মিথ্যা-ভিত্তিহীন, কুরুচিপূর্ণ, অপমানজনক ও মানহানিকর তথ্য উপস্থাপন করা হচ্ছে। এসব অপ-প্রচারের কারনে চেয়ারম্যান সহ বিভিন্ন শ্রেণী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ বিব্রতকর অবস্থায় পড়ছেন। ইতিমধ্যে ফেইক আইডি’র বিরুদ্ধে সাধারন ডায়রী করারও প্রস্তুতি চলমান রয়েছে।

চেয়ারম্যান জুনাব আলী জানান, ফাজিলপুর টোল টেক্সের বৈধ ইজারাদার জবা মিয়া। তিনি তার লোকজন দিয়ে টোল আদায় করছেন। ঘাগড়া লাউড়েরগড় ও কোর্টগাড়ির খাস কালেকশনের দায়িত্বে রয়েছেন উপজেলা প্রশাসন। ইউনিয়ন ভূমি কর্মকর্তার উপস্থিতিতে সরকার নিধারিত হারে টোল আদায় করছেন। তাহিরপুর উপজেলাবাসীর মতামতের ভিত্তিতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সর্বস্তরের জনগণের প্রত্যাশা পূরণে আমি কাজ করছি। আমার লোকজন নদীতে চাঁদাবাজি করে একটি মহল অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

বেশ কয়েকদিন ধরেই কয়েকটি ভুয়া আইডি থেকে কুরুচিপূর্ণ ও মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করছে। একটি সিন্ডিকেট চক্র তাদের স্বার্থ হাসিল না হওয়ার কারণে আমার কাছে বিভিন্ন সময়ে চাঁদা দাবি করছে। মূলত ঐ চক্রটি আমার রাজনৈতিক,সামাজিক,পারিবারিক সম্মান ক্ষুণ্ন করার জন্যই এসব করছে। এসবের সাথে আমি কখনও জড়িত ছিলাম না,বর্তমানেও নেই। তাই স্থানীয় প্রশাসন সহ জেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম  বলেন, গত কয়েক মাস আগে চেয়ারম্যান জুনাব আলী অপ্র-প্রচারের বিরুদ্ধে থানায় জিডিএন্ট্রি করেছিলেন। নদীতে যদি কেউ চাঁদাবাজি করে এমন অভিযোগ পাওয়া যায় তাহলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তাহিরপুর উপজেলা নিবাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বললেন, আমি ফেইসবুকে দেখেছি জুনাব আলী চেয়ারম্যানের বিরুদ্ধে অপ-প্রচারের বিষয়টি। এখন পর্যন্ত উনার বিরুদ্ধে কোন লিখিত কিংবা মৌখিক অভিযোগ হয়নি। কেউ যদি তথ্য প্রমাণ সাপেক্ষে অভিযোগ করে তাহলে বিষয়টি আমি খতিয়ে দেখবো। খাস কালেকশনের প্রশ্নের জবাবে তিনি বলেন,আমাদের লোকজন দিয়ে টোল আদায় করছি। এখানে অন্য কোন ব্যক্তির কালেকশন করার সুযোগ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক