শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

এবি পার্টির এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়ার জামায়াতে ইসলামীতে যোগদান

Reporter Name / ১১৫ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

রমজান আলী, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুর–৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) সংসদীয় আসনের আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

সোমবার ১৯ জানুয়ারি সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন। এ সময় উপজেলা ও পৌর জামায়াতের নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল আমিন, উপজেলা সেক্রেটারি ফরহাদ হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ সাদিউর রহমান, উপজেলা জামায়াতের সাবেক আমির শাহীন আক্তার পিটার খান, কর্মপরিষদ সদস্য আব্দুল আজিজ জামালী, মাওলানা জাকারিয়া, উপজেলা বায়তুল মাল সম্পাদক রহমতুল্লাহ, পৌর জামায়াতের আমির আতিকুর রহমান সেলিম, পৌর সেক্রেটারি শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রমজান আলীসহ বিভিন্ন ইউনিয়নের নেতারা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইঞ্জিনিয়ার লিপসন মিয়া বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা এবং ইসলামী আদর্শের রাজনীতির প্রতি গভীর আস্থা থেকেই তিনি জামায়াতে ইসলামীতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন ও সাধারণ মানুষের অধিকার আদায়ে জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।

এ সময় বক্তারা বলেন, ইঞ্জিনিয়ার লিপসন মিয়ার যোগদানে জামায়াতে ইসলামী আরও সাংগঠনিকভাবে শক্তিশালী হবে এবং জামালপুর–৩ আসনে রাজনৈতিক কার্যক্রম ও গণসংযোগে নতুন মাত্রা যুক্ত হবে।

এ বিষয়ে এবি পার্টির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক