সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

কুমিল্লা ইপিজেডে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত১, সহকর্মীদের বিক্ষোভ

Reporter Name / ১৫৩ Time View
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড) এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসমাইল (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কর্মস্থলে যোগদানের কিছুক্ষণের মধ্যেই এ দুর্ঘটনা ঘটে।

প্রতিদিনের মতো নিয়মিত কাজ শুরু করার পরপরই হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন ইসমাইল। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে সহকর্মীরা জানান, নিহতের ঘটনার খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে কারখানার সামনে বিক্ষোভে অংশ নেন। তারা সুষ্ঠু তদন্তসহ দায়ীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

কুমিল্লা ইপিজেড এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে কোম্পানির এক কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনাটি নিয়ে এই মুহূর্তে কোন মন্তব্য করা সম্ভব নয়।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক