শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

কুমিল্লা কাজের স্বীকৃতিতে অফিসার ও ফোর্সদের অর্থ পুরস্কার প্রদান

Reporter Name / ১৪১ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৮ জানুয়ারি রবিবার জেলা পুলিশ লাইন্স ড্রিলসেড শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে এই সভা আয়োজিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কুমিল্লার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব রাশেদুল হক চৌধুরীর সঞ্চালনায় সভায় জেলার সকল ইউনিটের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

কল্যাণ সভায় পুলিশ সদস্যরা তাদের পেশাগত ও ব্যক্তিগত বিভিন্ন সমস্যার কথা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার অত্যন্ত মনোযোগ সহকারে প্রত্যেকের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশনা দেন।

অনুশাসনে পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশে বলেন, “পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের পাশাপাশি নৈতিক স্খলন রোধ এবং প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে হবে।” তিনি দক্ষতা বৃদ্ধি, বুদ্ধিমত্তার সাথে নিরাপত্তা নিশ্চিত করা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ-নিষেধ যথাযথভাবে প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করেন।

উক্ত কল্যান সভায় শ্রেষ্ঠ অফিসারদের সম্মাননা প্রদান করা হয়।

গত ডিসেম্বর ২০২৫ সালের কর্মদক্ষতার ভিত্তিতে সভায় সেরা অফিসারদের নাম ঘোষণা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শ্রেষ্ঠ সার্কেল অফিসার: সাইফুল মালিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)।

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (OC): তৌহিদুল আনোয়ার, কোতোয়ালী মডেল থানা।

ভালো কাজের স্বীকৃতিস্বরূপ নির্দিষ্ট সংখ্যক অফিসার ও ফোর্সকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার। তিনি তাদের আগামীতে আরও নিষ্ঠার সাথে কাজ করতে অনুপ্রাণিত করেন এবং ভবিষ্যতে ভালো কাজের জন্য পুরস্কারের পরিমাণ আরও বৃদ্ধির আশ্বাস দেন।

উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পংকজ বড়ুয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক