শিরোনাম :
সুনামগঞ্জে বিষপানে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রায়, হাসপাতালে ভর্তি ৮১ জন পঞ্চগড়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক কুমিল্লা মডার্ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি  নিজাম উদ্দিন কায়সার নির্বাচিত কুমিল্লায় দুই গ্রুপের তিন দিনব্যাপী সংঘর্ষে আহত ৩০, পুলিশ মোতায়েন পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিক নিহত, আহত ২ জনতা পার্টি বাংলাদেশ-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

কুমিল্লা মডার্ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি  নিজাম উদ্দিন কায়সার নির্বাচিত

Reporter Name / ১১ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : সাবেক ছাত্রনেতা, সংগঠক ও শিক্ষানুরাগী হিসেবে পরিচিত নিজাম উদ্দিন কায়সার ঐতিহ্যবাহী কুমিল্লা মডার্ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। শিক্ষা প্রশাসনে অভিজ্ঞ ও সংগঠক হিসেবে পরিচিত এই নেতার হাতে প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা রোববার (২৬ এপ্রিল) জারি করা এক স্মারকে বিদ্যালয়টির (EIIN: 105767) এডহক কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে।

স্মারকে উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪ এর ৬৪(১০) ধারা অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে।

অনুমোদিত কমিটিতে বোর্ড কর্তৃক মনোনীত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার। পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন মোঃ সালাহ উদ্দিন এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মীর্জা জালাল উদ্দিন খান (বাদল)। এছাড়া জেলা শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রশাসক কর্তৃক মনোনীত একজন করে সদস্যও কমিটিতে যুক্ত থাকবেন।

শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত এ স্মারকের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে।

নিজাম উদ্দিন কায়সার দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি ও সংগঠনমূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তিনি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদল ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। ২০২২ ও ২০২৪ সালে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবেও অংশ নেন তিনি।

এছাড়া তিনি বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক উপ কমিশনার (উন্নয়ন, প্রকল্প ও ভূসম্পত্তি) হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় তার সাংগঠনিক অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ ইতিবাচক প্রভাব ফেলবে। নবগঠিত এডহক কমিটির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও গতিশীলতা বাড়বে বলেও প্রত্যাশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক