শিরোনাম :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:১২ অপরাহ্ন

কুমিল্লা সদর দক্ষিণে ভেজাল সার জব্দ ও অর্থদণ্ড

Reporter Name / ১২১ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় সদর দক্ষিণ উপজেলার পদুয়া বাজারে ভেজাল সার সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ‘আয়েশা ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ১৯ বস্তা (৯৫০ কেজি) ভেজাল সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার ৮ অক্টোবর দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা জোনায়েদ কবীর খান উপস্থিত ছিলেন।

জানা গেছে, অভিযুক্ত প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ভেজাল সার সংরক্ষণ ও বিক্রয়ের মাধ্যমে স্থানীয় কৃষকদের ক্ষতির মুখে ফেলছিল। এ অপরাধে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী এক মামলায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা হয় ১৯ বস্তা ভেজাল সার।

এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন- “কৃষকদের স্বার্থ রক্ষায় এবং বাজারে ভেজাল প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক