শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রায়, হাসপাতালে ভর্তি ৮১ জন পঞ্চগড়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক কুমিল্লা মডার্ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি  নিজাম উদ্দিন কায়সার নির্বাচিত কুমিল্লায় দুই গ্রুপের তিন দিনব্যাপী সংঘর্ষে আহত ৩০, পুলিশ মোতায়েন পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিক নিহত, আহত ২ জনতা পার্টি বাংলাদেশ-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

কুমিল্লায় আনুষ্ঠানিক ভাবে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

Reporter Name / ৮৯ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : সারা দেশের ন্যায় কুমিল্লায় প্রথমবারের মতো শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫।

আজ রবিবার সকাল সাড়ে ১১টায় কুমিল্লা নগরের জিলা স্কুল অডিটরিয়ামে কুমিল্লা সিটিকর্পোরেশন প্রশাসক (যুগ্ন সচিব) মো: শাহ আলম আনুষ্ঠানিকভাবে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।

এ কর্মসূচিতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী, প্রাক প্রাথমিক থেকে ৯ম শ্রেনীর ছাত্র-ছাত্রীদের এবং কমিউনিটির শিশুদের প্রায় ১৫ লক্ষ ৮৬ হাজার শিশুকে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা (টিসিভি) দেয়া হবে। এ দিকে সকালে কুমিল্লা সদরের দূর্গাপুর এলাকার আলেখজান মেমোরিয়াল হাইস্কুল এন্ড কলেজে টিকাদান কর্মসূচির উৃদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা: আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ।

জেলা সিভিল সার্জন ডা: আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ বলেন, বাংলাদেশে টাইফয়েড সংক্রমণের ঝুঁকিতে সবচেয়ে বেশি থাকে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু-কিশোররা। প্রতিবছর ৮ হাজার শিশু এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করছে। এ বয়সী সবাইকে এক ডোজ টিসিভি টিকা দেওয়া হলে দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত হবে। আসন্ন ক্যাম্পেইনে স্কুলগামী শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান থেকেই এবং স্কুলের বাইরে থাকা শিশুরা ইপিআইর স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এ টিকা পাবে।

কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই এ টিকায় তাই সকলকে গুজব থেকে সজাগ থাকার আহবান জানান স্বাস্থ্য কর্মকর্তারা। এই টিকা পেতে আজই জন্ম নিবন্ধন সনদের তথ্য ১৭ ডিজিট দিয়ে (www.vaxepi.gov.bd) ওয়েব সাইটে নিবন্ধন করুন।কুমিল্লায় জাতীয় টাইফয়েড টিকাদান রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে প্রায় ১৩ লাখেরও বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক