শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

কুমিল্লায় হাদির খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে সর্বাত্মক অবরোধ 

Reporter Name / ১১৭ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের পরিচিত মুখ শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবিতে কুমিল্লা নগরীর পূবালী চত্ত্বর অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

 

রবিবার ২৮ ডিসেম্বর দুপুর ২.৩০ মিনিটে নগরীর ইনকিলাব মঞ্চের নেতাকর্মী এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা পূবালী চত্ত্বর এলাকায় সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করে। এ সময় কুমিল্লা মহানগর, খেলাফত মজলিস, এনসিপি ও এবি পার্টির নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।

সর্বাত্মক অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় থাকার কারণেই ওসমান হাদিকে ভারত সরকার পরিকল্পিতভাবে হত্যা করেছে। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ হাদি হত্যাকান্ডের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িতদের কাউকে কেন গ্রেপ্তার করতে পারেননি ইন্টেরিমরা। বক্তারা অবিলম্বে হত্যাকারীদের আইনের আওতায় আনতে এবং দ্রুত বিচারকার্য সম্পন্ন করার দাবি জানান।

পূবালী চত্ত্বর মোড়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থী-জনতা রাস্তায় বসে পড়লে সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থী জনতা রাস্তায় অবস্থান করার কারনে দীর্ঘ সময় ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।

আন্দোলনকারীরা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে বলতে থাকে লীগ ধর বিচার কর, লীগ ধর জেলে ভর, রক্তের বন্যা,ভেসে যাবে অন্যায়, আমার ভাই কবরে,খুনি কেন বাহিরে, ভারতীয় আগ্রাসন, ভেঙ্গে দাও-ভেঙ্গে দাও।

দাবি আদায় না হলে আন্দোলন আরও জোরালো করার ঘোষণা দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীসহ ছাত্র-জনতা ।

প্রয়োজনে সারাদিন রাজপথে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানান আন্দোলনকারীরা। নগরীর পূবালী চত্ত্বরে রাস্তা’য় অবরোধের ফলে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা ও ট্রাফিক পুলিশ বিকল্প সড়ক ব্যবহার করে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক