সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:২২ অপরাহ্ন

গনমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

Reporter Name / ৩০১ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ : সুনামগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত ”গনমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর সকাল ১১ টায় সুনামগঞ্জ সার্কিট হাউজ কনফারেন্স হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

‎সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড.মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপ্রতি এ কে এম আব্দুল হাকিম।

‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহমেদ, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোঃ আব্দুস সবুর। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল,  সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপ পরিচালকের প্রতিনিধি মোঃ আব্দুল হাই। সার্বিক উপস্থাপনায় ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সুপারিনটেন্ড সাকাওয়াত হোসেন প্রমুখ।

এছাড়াও সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, দৈনিক সুনামগঞ্জ খবরের সম্পাদক প্রকাশক পংকজ দে,মো লতিফুর রহমান রাজু,‎প্রথম আলো পত্রিকার নিজস্ব  প্রতিবেদক খলিলুর রহমান প্রমুখ।

‎বক্তরা বলেন বর্তমান প্রেক্ষাপটে অপসাংবাদিকতার কারনে  মুলধারার সাংবাদিকতা দিন দিন  হারিয়ে যাচ্ছে? বর্তমান প্রেক্ষাপটে লক্ষ্য করে দেখা যায় যে কেউ ফেইসবুকের মাধ্যমে সংবাদ প্রকাশ করে যাচ্ছেন যা মুল ধারার সাংবাদিকতার উপর বিশাল একটি প্রভাব পড়ছে। ‎এছাড়াও যে কেউ ফেইসবুকে একটি ফেইজ খুলে সাংবাদিক অথবা সম্পাদকের পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছে, যা সাংবাদিকতার নীতিমালা বহিভূত।  এসব কারনে মুল ধারার সাংবাদিকদের মুল্যায়ন বিলুপ্তির পথে। বক্তব্যরা আরও বলেন এসব অপ-সাংবাদিকতা থেকে সাংবাদিক সমাজকে পরিত্রাণ পেতে হলে সাংবাদিকদের ঐক্যের প্রয়োজন রয়েছে। সুনামগঞ্জ জেলার সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকদের সবাইকে সচেতনতামূলক ভাবে সাংবাদিকদের গ্রপিং কুন্দল ভেঙে একসাথে একই প্লাটফর্মে আসার আহ্বান জানান।

এ সময় সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার তিনি তার বক্তব্যে বলেন সুনামগঞ্জ জেলায় একই থানায় ৫টা ৬টা প্রেসক্লাব থাকায় জেলা প্রশাসনসহ পুলিশ প্রশাসনকে বিভ্রান্তকর পরিবেশে পরতে হয় তা তুলে ধরেন  তিনি সুনামগঞ্জ জেলার সাংবাদিকদের ঐকবদ্ধ হওয়ার জন্য বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। পরিশেষে সাংবাদিকদের উপর জেল জড়িমানা মামলা হামলা  কাম্য নয় বলেও জানান বাংলাদেশ প্রেস কাউন্সিলের  চেয়ারম্যান। উক্ত কর্মশালায় সুনামগঞ্জ জেলার  প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রায় ৫০ জন সাংবাদিক এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করেন। কর্মশালা শেষে অংশ গ্রহনকারী প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের হাতে সার্টিফিকেট তুলে দেন অতিথি বৃন্দরা। হাতে সার্টিফিকেট তুলে দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান।পরে একে একে অংশ গ্রহনকারী সকলে সার্টিফিকেট গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক