গোপালগঞ্জ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (টুঙ্গীপাড়া-কোটালীপাড়া) আসনে দলীয় আম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র চেয়ারম্যান আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালু। ২৪ ডিসেম্বর বুধবার দুপুর-১২টা ৩০মিনিটে আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালুর পক্ষে গোপালগঞ্জ জেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন এনপিপি;র প্রেসিডিয়াম সদস্য শেখ আবুল কালাম, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক নিত্য গোপাল মন্ডল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ আফজাল হোসেন, শেখ মোঃ মারুফ।
এনপিপির পক্ষ থেকে বলা হয়, আমরা আশা করি এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র অন্য প্রতিষ্ঠিত হবে ও সাধারণ ভোটাররা তাদের ইচ্ছামত প্রার্থীকে ভোট দিতে পারবে। আর আরো বলেন, আমরা চাই দেশ একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হোক যার মাধ্যমে মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ভোট দেয়ার মাধ্যমে তা প্রতিফলিত হবে।