শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

চায়না ফ্রেন্ডশিপ হাসপাতাল পটুয়াখালীতে স্থাপনের দাবীতে মানববন্ধন

Reporter Name / ১৫৮ Time View
Update : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

পটুয়াখালী জেলা প্রতিনিধি : চীন সরকার বাংলাদেশে তিনটি ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠা করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দেশের দক্ষিনাঞ্চলের জেলা পটুয়াখালীতে একটি স্থাপনের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল ৫ টায় পটুয়াখালীর দুমকি উপজেলাধীন ইউনিভার্সিটি স্কয়ারে দুমকি উপজেলা ফোরাম এর আয়োজনে  এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মেম্বার মোঃ বশির উদ্দিন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান শরীফ।

মানববন্ধনে বক্তৃতা করেন সাংবাদিক মোঃ কামাল হোসেন, মোঃ সাইদুর রহমান খান, উত্তর  আঠারগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর, সৌদি প্রবাসী হাফেজ আব্দুল খালেক, ছাত্রনেতা ঈসা শরীফ প্রমুখ।

বক্তারা বলেন বাংলাদেশর দক্ষিনাঞ্চলের জেলা পটুয়াখালীতে সেনানীবাস, পাবলিক বিশ্ববিদ্যালয়, পায়রা পোর্ট, তাপবিদ্যুৎ কেন্দ্র,  নির্মাণাধীন ইপিজেড, পর্যটন কেন্দ্র  কুয়াকাটা সমুদ্র সৈকত অবস্থিত।  এ সকল প্রতিষ্ঠানে অনেক চায়নিজরা কাজ করে থাকেন। নদী বেষ্টিত উপজেলাগুলোর লোকজন অসুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যেতে হয় যা অনেকের পক্ষেই সম্ভব হয়ে উঠেনা। চিকিৎসাহীন অবস্থায় পথে মৃত্যু হয় অনেকের।

এ মানববন্ধনে এলাকার সকল  শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক