শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ভারতীয় মাদকসহ যুবক গ্রেফতার বগুড়া-৬ উপনির্বাচন: জিসাসের গণসংযোগে বিএনপি প্রার্থী বাদশার পক্ষে প্রচার জোরদার কুমিল্লায় রেলক্রসিংয়ে নিরাপত্তা জোরদারের দাবিতে জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জে মহামারিতে রুপ নিয়েছে হাম হটাৎ শিলা বৃষ্টিতে স্বপ্ন চুরমার ‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত পেঁয়াজের বীজ চাষি রুহুল আমিনের দেবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবীর কারাদণ্ডাদেশ মানিকছড়িতে রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন ও পেইন্টার সম্মেলন অনুষ্ঠিত গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিবের সাথে টাঙ্গাইল জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যাদুকাটা নদীতে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে নৌ ধর্মঘটের ঘোষণা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিবের সাথে টাঙ্গাইল জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৩ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

মোঃ এরশাদ, টাংগাইল প্রতিনিধি : জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিবের সাথে টাঙ্গাইল জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২৯ মার্চ জেলার এলেঙ্গা অফিসে এ সভার আয়োজন করা হয়।

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির আহ্বায়ক মাছুদুর রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মো. আলমগীর গনি।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নীতি নির্ধারক পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ইউনিটের উপদেষ্টা ও যুক্তরাষ্ট্র প্রবাসী নাসিম এম খান রুনু, এলেঙ্গা ইউনিটের উপদেষ্টা ও সাবেক এএসপি আখতারুজ্জামান বাবুল, কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এম হোসাইন আহমেদ এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. নুর নবী সোহেল।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ইউনিটের যুগ্ম আহ্বায়ক বোরহান তালুকদার ও শহিদুল ইসলাম খান রুমি, কালিহাতি উপজেলা ইউনিটের সভাপতি সৈয়দ মহসিন হাবিব সবুজ, ঘাটাইল উপজেলা ইউনিটের সভাপতি ইয়ামিন হাসান, মধুপুর উপজেলা ইউনিটের সভাপতি আব্দুল হামিদ, মির্জাপুর উপজেলা ইউনিটের সভাপতি মিজানুর রহমান, সখিপুর উপজেলা ইউনিটের আহ্বায়ক আলতাফ হোসেন, বাসাইল উপজেলা ইউনিটের আহ্বায়ক শহিদুল ইসলাম, এলেঙ্গা ইউনিটের সভাপতি মো. শহিদুল ইসলাম, নাগরপুর ইউনিটের সভাপতি মো. আনোয়ার হোসেন, দেলদুয়ার উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান, কালিহাতি উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার সরকার, মধুপুর উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, ভূয়াপুর উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক মামুন সরকার, মির্জাপুর উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, গোপালপুর উপজেলা ইউনিটের আহ্বায়ক ইকবাল হোসেন খান, ধনবাড়ী উপজেলা ইউনিটের আহ্বায়ক ইমাম হাসান সোহান এবং এলেঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ শিকদার প্রমুখ।

সভায় বক্তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক