সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

জামাত নেতা কর্তৃক কিশোরী অন্তঃসত্ত্বা

Reporter Name / ২২৫ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ সোহরাব আলী, তেতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি : তেতুলিয়া উপজেলার ২ নং তির নই হাট ইউপির ঠূনঠূনিয়া গ্রামের জামাল উদ্দিন কর্তৃক ১০ বছরের কিশোরী মাদ্রাসা ছাত্রী কে প্রলোভন ও ভয় ভীতি দেখিয়ে নিজ বাড়িতে একাধিকবার শারীরিক সম্পর্ক করলে কিশোরী অন্তঃসত্তা হয়ে পড়ে। এলাকায় বাসির মধ্যে ঘটনাটি জানাজানি হলে কামাতুর জামাল উদ্দিন মেয়েটিকে এফিডেভিটের মাধ্যমে নামে মাত্র বিবাহ বন্ধনে আবদ্ধ করে বাড়ি থেকে অন্যত্র সরিয়ে রাখে। বিবাহের তিন মাস অতিবাহিত হলেও কিশোরীর স্বজনরা অনেক খোঁজাখুজি করে মেয়েটির সন্ধান পায় এবং তার অবস্থা বেগতিক দেখে শনিবার রাতে কিশোরীর নানি বাদী হয়ে তেতুলিয়া মডেল থানায় একটি ধর্ষণ ও অপহরণ মামলা করেন। মামলা টি রেকর্ড হওয়ার পর পুলিশ রাতেই জামাল উদ্দিনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে ।পরে স্বজন রা কিশোরীর শরীরের রক্তের অভাবে শারীরিক অবস্থা খারাপ দেখে এবং ধর্ষন এর আলামতের ডাক্তারি পরীক্ষার জন্য পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। চিকিৎসক বলেছেন অল্প বয়সে অন্তঃসত্ত্বা হওয়ার কারণে সঠিক খাবার না পাওয়ায় পুষ্টি হীনতায় আক্রান্ত হয়েছে তবে সঠিক চিকিৎসা পেলে কিশোরী স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। এ ঘটনায় পঞ্চগড় জেলা জামাত ইসলামী গত সোমবার পঞ্চগড় প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনাটি সত্যতা পাওয়ায় জামাল উদ্দিনকে গত দুই মাস পূর্বে দল থেকে বহিষ্কার করেছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক