শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চিরকুমার দিবস পালন

Reporter Name / ২৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : ছলনাময়ী নারী নিপাত যাক, চিরকুমার’রা মুক্তি পাক,” একটা একটা কাপল ধর, ধইরা ধইরা আলাদা কর। এই শ্লোগানে যাত্রা শুরু করে চিরকুমার সংঘ।

বিশ্ব ভালোবাসা দিবসের আগের দিন চিরকুমার দিবস ঘোষণা করে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ভালোবাসা দিবসের আগের দিনেই জামালপুরের মেলান্দহ উপজেলার জাবিপ্রবিতে পালিত হয়েছে চিরকুমার দিবসটি।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জাবিপ্রবি চিরকুমার সংঘ এর আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

জানা যায়, প্রেম-ভালোবাসা থেকে দূরে আছে বলেই তাদের এমন আয়োজন। হাস্যরসের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি করছেন বলে জানা যায়।

জাবিপ্রবি চিরকুমার সংঘ সংগঠনের প্রেম দমন সম্পাদক, মো. নাহিদ ইসলাম শ্রাবণ বলেন, ‘বর্তমান সমাজে প্রেমের নামে প্রহসন ও প্রতারণা বৃদ্ধি পাচ্ছে, যা যুবসমাজের জন্য ক্ষতিকর। প্রেম হতে হবে স্বাবলীল, সুন্দর ও পবিত্র। কিন্তু বর্তমানে অনেক নারী একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক গড়ে প্রতারণা করছেন। দুষ্ট নারীদের থেকে দূরে থাকার আহ্বান জানাচ্ছি।

এ বিষয়ে ভুয়াচিরকুমার শনাক্ত বিষয়ক সম্পাদক বলেন, ‘ভালোবাসার নামেই যদি জীবন জটিল হয়, তাহলে চিরকুমার থাকাই শ্রেয়। এই সচেতন বার্তা ছড়িয়ে দিতেই আমাদের এ আয়োজন।

জাবিপ্রবি চিরকুমার সংঘের সভাপতি সারোয়ার হাসান সজীব বলেন, “আমরা চিরকুমারত্বকে কেবল একটি স্ট্যাটাস নয়, বরং জীবনধারার অংশ হিসেবে দেখি। তা ছাড়া অনেকেই দুষ্টু নারীদের চক্রান্তে পড়ে তাদের ক্যারিয়ার, অর্থ ও মানসিক শান্তি হারাচ্ছে। বুদ্ধিমানের কাজ হলো এসব ফাঁদ থেকে দূরে থাকা, নিজেকে গড়ে তোলা এবং আত্মনির্ভরশীল হওয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক