শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

জামালপুরের মাদারগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

Reporter Name / ৯০ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

রমজান আলী, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৬ জানুয়ারি বিকেলে মাদারগঞ্জের আব্দুল আলিম মির্জা কাশেম ফাজিল মাদ্রাসা মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খানের সভাপতিত্বে দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদার।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক ও জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক আলহাজ মাসুদ খান, মাদারগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল আমিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি ফরহাদ হোসেন, জামায়াতে ইসলামীর পৌর আমির আতিকুর রহমান সেলিম, পৌর জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান চেয়ারম্যান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক মজনু ফকির ও হাফিজুর রহমান সাকু, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক সভাপতি ফাইজুল ইসলাম লাঞ্জু, পৌর বিএনপির সভাপতি আলহাজ আব্দুল গফুর এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপজেলা যুবদল, পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক