শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

ঢাকা – কুয়াকাটা মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ- দুই পরিবহনকে জরিমানা

Reporter Name / ৭৭ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

মোঃ কামাল হোসেন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : ঢাকা-কুয়াকাটা মহা সড়কের দুমকি পায়রা সেতু টোলপ্লাজা এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২হাজার টাকা করে দুটি পরিবহনকে ৪হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার ১৮ মার্চ দুপুর সাড়ে ১২টায় পায়রা সেতুর টোলপ্লাজার পাশে ইউনিভার্সিটি স্কয়ার এলাকায় পটুয়াখালী জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজন বসাক এর নেতৃত্বে  মোবাইল কোর্ট বসিয়ে অভিযান পরিচালনাকালে এ জরিমানা আদায় করা হয়।
আদালত সূত্রে জানা যায়, ঢাকা থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে যাত্রীদের কাছ থেকে বেশী আদায়ের অভিযোগ পেয়ে তল্লাশী শুরু করা হয়। ঢাকা থেকে ছেড়ে আসা ডলফিন ও মিজান পরিবহন এ থাকা যাত্রীদের সাথে কথা বলে নির্ধারিত ৭৫০টাকার পরিবর্তে জন প্রতি ১০০০/- টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই পরিবহনের সুপারভাইজারদের ২হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।
এ সময় ঢাকা-পটুয়াখালী রুটে চলাচলকারী অন্যান্য পরিবহন কাউন্টার সংশ্লিষ্টদেরও অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকতে সতর্কবার্তা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক