সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

তারুণ্যের পরিবর্তনের বার্তা নিয়ে নির্বাচনী মাঠে সিদ্দিকী শুভ

Reporter Name / ২১৭ Time View
Update : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে তারুণ্যের পরিবর্তনের বার্তা নিয়ে নির্বাচনী মাঠে সরব হয়েছেন সাদিকুর রহমান সিদ্দিকী শুভ। ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ঘোষণা করলেন এই তরুণ।।

আজ সোমবার ২৯ সেপ্টেম্বর দুপুর ৩টায় উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের ছবিলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভায় তিনি এ ঘোষণা দেন ।
সাদিকুর রহমান সিদ্দিকী শুভ মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে সক্রিয় ভাবে মাঠে ছিলাম। স্বৈরাচার বিরোধী আন্দোলনে মাঠে ছিলাম। আন্দোলন করতে গিয়ে, দলের পক্ষে সংগ্রাম করতে গিয়ে মামলার শিকার হয়েছি হুমকির শিকার হয়েছি।

আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ এই আসনে ৭বার এমপি নির্বাচিত হয়েছিলেন। এখানে আমাদের দলের প্রার্থীর কিছু ব্যার্থতা ছিলো। আমি দলকে সম্মান জানিয়ে আজকে অনুরোধ করতে চাই ওনারা যেহেতু প্রেস ব্রিফিং করে বলে দিয়েছেন, যারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান তাদের মানুষের মধ্যে যেতে হবে। তাদেরকে ৩১দফা নিয়ে মানুষের কাছে যেতে হবে। জনগণ যাকে চাইবেন কেন্দ্র থেকে ওনি মনোনয়ন পাবেন বলে জানতে পেরেছি। সেই ঘোষণার আলোকে আপনাদের (জনগণ) সমর্থন নিয়ে, ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।

তিনি আরও বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেহেতু ওনি তারুণ্যের নেতা, তারুণ্যের অহংকার অলরেডি ওনি তারুণ্যকে প্রায়োরিটি দিয়ে প্রার্থীতা দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছেন। বর্তমান সময় যেহেতু তরুণদের সময়, তারুণ্যের সময়, পরিবর্তনের সময়।
মেলান্দহ-মাদারগঞ্জের মানুষ নতুন কাউকে চায়, বিকল্প কাউকে চায়, তরুণ কাউকে চায়, সচ্ছ কাউকে চায়।

জনসভায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি জনগণের কাছে বিএনপির ৩১দফা তুলে ধরেন।

উল্লেখ্য, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ৫জন বিএনপির মনোনয়ন প্রত্যাশী রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক