শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

তেঁতুলিয়া জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও মিলছে না জ্বালানি তেল

Reporter Name / ৫৬ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : তেতুলিয়া  উপজেলায় তীব্র জ্বালানি সংকট দীর্ঘ দিন দিন বেড়েই চলছে। উপজেলার ২ টি তেল পাম্পে পর্যাপ্ত তেল সরবরাহ না থাকায় সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে কিংবা অল্প তেল নিয়ে ফিরতে হচ্ছে।
তেঁতুলিয়া উপজেলায় দীর্ঘ দিন ধরে চলমান জ্বালানি সংকট প্রকট আকার ধারণ করেছে। উপজেলার ২ টি পেট্রোল পাম্পে পর্যাপ্ত সরবরাহ না থাকায় সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরতে হচ্ছে।
এতে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল, প্রাইভেটকার ও গণপরিবহন সংশ্লিষ্ট শ্রমিকসহ সাধারণ জনগণ।
সরেজমিনে দেখা যায়, পাম্পগুলোতে তেল আসার আগেই শত শত যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে ২-৩ ঘণ্টা অপেক্ষার পর মাত্র ১০০ থেকে ২০০ টাকার তেল মিলছে। আবার ১০০-১৫০টি গাড়িতে তেল দেওয়ার পরই পাম্প কর্তৃপক্ষ ‘স্টক শেষ’ বলে ঘোষণা দিচ্ছে, ফলে লাইনে থাকা অধিকাংশ মানুষই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
সাধারণ মানুষ জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও প্রয়োজন অনুযায়ী তেল না পাওয়ায় তাদের দৈনন্দিন কাজ ও উপার্জনে বড় ধরনের ব্যাঘাত ঘটছে।
স্থানীয়দের অভিযোগ, এই সংকটের পেছনে কোনো অসাধু চক্র বা কৃত্রিম সংকট তৈরির সিন্ডিকেট কাজ করছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
পাম্প মালিকরা জানিয়েছেন, কোম্পানি থেকে চাহিদার তুলনায় অত্যন্ত সামান্য পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে। ফলে তারা সীমিত পরিমাণে তেল বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
১ লা এপ্রিল ২০২৬ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, জ্বালানি তেলের অনিয়ম রোধে সারাদেশে ব্যাপক অভিযান চলমান রয়েছে।
কৃত্রিম সংকট তৈরি (মজুত থাকা সত্ত্বেও তেল নেই বলা), ওজনে কারচুপি এবং নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে তেল বিক্রির মতো অভিযোগ প্রমাণিত হয়েছে। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একজন ব্যবসায়ীকে জ্বালানি তেল মজুদের দায়ে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে।
সরকার এপ্রিল মাসে বিপুল পরিমাণ জ্বালানি আমদানির পরিকল্পনা করেছে। তেঁতুলিয়াসহ  সারাদেশের মানুষের প্রত্যাশা, প্রশাসনের কঠোর তদারকির মাধ্যমে দ্রুত এই কৃত্রিম সংকট নিরসন হবে এবং জনজীবনে স্বস্তি ফিরবে। স্থানীয়রা দ্রুত এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক