মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : তেঁতুলিয়া উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভাগ্যে মিলছে নিম্নমানের খাবার। এছাড়া ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্ন মানের খাবার সরবরাহের অভিযোগ দীর্ঘদিনের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালটিতে রোগীদের জনপ্রতি ১৭৫ টাকার খাবার বরাদ্দ থাকলেও তার অর্ধেকও পাচ্ছেন না রোগীরা। প্রায় ২ লাখ মানুষ চিকিৎসা পায় এই হাসপাতালে। ৫০ শয্যার হাসপাতাল হলেও বেশিরভাগ সময় ৫০ থেকে ৪৬ জন রোগী ভর্তি থাকে হাসপাতালে।
শয্যা ছাড়া অতিরিক্ত রোগীদের খাবার না পাওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া হাসপাতালের খাবারের মান নিয়ে রয়েছে রোগীদের অসন্তোষ।
জনপ্রতি দৈনিক ১৭৫ টাকার খাবার বরাদ্দ থাকলেও তার অর্ধেকও মিলছে না রোগীদের ভাগ্যে। দু’তিন চামচ ভাত আর একটু সবজি আর পাকিস্তানি মুরগী মাংস এবং ২০ থেকে ২৫ গ্রামের এক টুকরো মাছ কিংবা মাংস এই প্রতিদিন খাবার মেনু। অথচ তাদের পাওয়ার কথা খাসির মাংস ১০০ গ্রাম আর মুরগির মাংস হলে ১৪০ এবং রুই মাছ। কিন্তু বরাদ্দ থাকলেও বরাদ্দ অনুযায়ী রোগীদের দেয়া হচ্ছেনা খাবার।
নিম্নমানের খাবার দেয়ার বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প, প কর্মকর্তার বরাবরে জানানো হলেও হাসপাতাল কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ রোগী ও স্বজনদের।
উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা জানান, সাতদিনও খাসির মাংস দেয়া থাকলেও সপ্তাহে ২দিন খাসি ও ৫ মুরগী মাংস (পাকিস্তানি) সিডিউল করা হবে।
এ বিষয়ে সিনথিয়া ট্রেডার্স নামে ঠিকাদার প্রতিষ্ঠানের এই -০১৭১২৪৩৩০৫০ নাম্বারে একাধিক বার ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।