শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

দুমকিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

Reporter Name / ৯৪ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

বিশেষ প্রতিনিধি : পটুয়াখালী’র দুমকিতে যথাযোগ্য মর্যাদায় ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার ৭ অক্টোবর সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরবর্তীতে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মু. অলিউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মীর শহিদুল ইসলাম সাহিন, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ দুমকি উপজেলার সভাপতি মাও. মাহবুবুর রহমান।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাবস্থাপক আল আমিন, দুমকি প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেন, প্রেসক্লাব দুমকি’র সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন, পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমেদ কবির প্রমুখ। এছাড়াও  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমাজসেবা কর্মী, প্রবীণ ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক