শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

দুমকিতে যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Reporter Name / ১৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সালাউদ্দিন রিপন শরীফের বহিষ্কারাদেশ প্রত্যাহার  দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল সাড়ে দশটায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ইউনিভার্সিটি স্কয়ারের সামনে এ  কর্মসূচি পালিত হয়।

জাতীয়তাবাদী আদর্শের বিভিন্ন শ্রেণী পেশার প্রায় কয়েক সহস্রাধিক নারী ও পুরুষ এ মানববন্ধনে  অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য রাখেন বিএলপি ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক বশির উদ্দিন হাওলাদার, দুমকি উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য  মোহাম্মদ সেলিম সিকদার, ছাত্রদল কর্মী খাদিজা আক্তার আশাসহ অন্যান্যরা। বক্তারা বলেন, যুবদল নেতা রিপন শরীফ শতভাগ জাতীয়তাবাদী আদর্শের একজন পরীক্ষীত সাচ্চা  সৈনিক। তিনি পতিত  ফ্যাসিবাদী সরকাররে আমলে দলের নিবেদিত কর্মী হয়ে কাজ করতে গিয়ে প্রায় দেড় ডজনের অধিক মামলায় তাকে  আসামি করা হয়েছে বারবার কারা নির্যাতনের শিকার হয়েছেন।  তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার । তাই তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেগুলো  অধিক তদন্ত করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।

উল্লেখ্য যে, গত ১৮ মার্চ দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে  কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক  মোঃ নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক