সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

দেবিদ্বারে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা : প্রধান আসামি গ্রেফতার

Reporter Name / ১৫৯ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বারে সংবাদ সংগ্রহে যাওয়া ৮ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ৩৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের পর শুক্রবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি শাহজাহান (৫০) কে গ্রেফতার করেছে। সে উপজেলার এলাহাবাদ পূর্বপাড়া (উটখাড়ার) মৃত শামসু মিয়ার ছেলে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টায় এশিয়ান টিভির দেবিদ্বার প্রতিনিধি মোঃ নেসার উদ্দিন বাদী হয়ে ওই মামলা দায়ের করেন। এতে ৫ জনের নাম উল্লেখ্যসহ ৩৫ জনকে আসামী করা হয়।

মামলার সূত্রে জানা যায়, উপজেলার এলাহাবাদ ইউনিয়নের এলাহাবাদ পূর্বপাড়া (উটখাড়া) গ্রামের বাসিন্দা ও দৈনিক আজকের কুমিল্লার সাংবাদিক সোহরাব হোসেন এর বসত বাড়ির চলাচলের এক মাত্র রাস্তাটি পাকা দেয়াল নির্মাণ করে গত প্রায় এক মাস পূর্বে বন্ধ করে দেয় পাশ্ববর্তী শাহজাহান ও তার লোকজন। ওই ঘটনায় গত বৃহস্পতিবার ২ অক্টোবর বিকেলে সংবাদ সংগ্রহে যায় স্থানীয় ৮ সাংবাদিক। সে সময় সাংবাদিকরা উটখাড়ার হাকিম মিয়ার চা দোকানে বসে ঘটনার খোঁজ খবর নিচ্ছিল। এ সময় সাংবাদিকদের উপস্থিতির সংবাদে উটখাড়া সাহেব বাড়ির শাহজাহান(৫০) এর নেতৃত্বে প্রায় ২৫/৩০ জন দৌড়ে গিয়ে অতর্কিতভাবে সশস্ত্র হামলা চালায়। সাংবাদিকরা তাদের উপর হামলার কারন জানতে চাইলে কোন জবাব না দিয়েই তাদের বেধরক মারধরই করে এবং তাদের মোবাইল, ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ সময় হামলায় আহত হয় স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকার ৮ সাংবাদিক। তাদের মধ্যে গুরতর আহত দৈনিক দিনকালের প্রতিনিধি পারভেজ সরকার, এশিয়ান টিভির প্রতিনিধি নেসার উদ্দিন, দৈনিক ডাক প্রতিদিনের প্রতিনিধি মো. আনোয়ার হোসেন ও দৈনিক আজকের কুমিল্লার প্রতিনিধি সোহরাব হোসেনকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া একই ঘটনায় সাংবাদিক সোহরাব হোসেনের পিতা মো. জাকির হোসেন(৫০)’র মাথা ফাটিয়ে দেয়, সোহরাবের মা’ নার্গিস বেগম(৪২), স্ত্রী বৃষ্টি আক্তার(২০)’কে পিটিয়ে মারাত্মক আহত করে এবং তার ছোট বোন রুমি আক্তার(১৮)’র হাত ভেঙ্গে দেয়।

সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টায় এশিয়ান টিভির দেবিদ্বার প্রতিনিধি মোঃ নেসার উদ্দিন বাদী হয়ে এলাহাবাদ পূর্বপাড়ার মৃত শামসু মিয়ার ছেলে শাহজাহান(৫০) কে প্রধান আসামি করে পাঁচ জনের নাম উল্লেখ্য পূর্বক আরো অজ্ঞাত ৩০ জনসহ ৩৫ জনকে আসামী করে মামলা দায়ের করা হলে শুক্রবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ আবু তাহের অভিযান চালিয়ে প্রধান আসামি শাহজাহান (৫০) কে গ্রেফতার করেছে।

এ ব্যাপারে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ৫ মিনিটি মামলা দায়ের হয়। শুক্রবার বিকেলে মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বাকী এজাহার ভূক্ত আসামীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক