পটুয়াখালী জেলা প্রতিনিধি : দ্যা রেড জুলাই নামে একটি সামাজিক সংগঠনের বরিশাল বিভাগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
মোঃ মুজাহিদুল ইসলামকে আহবায়ক ও সাফি সামির খানকে সদস্য সচিব করে এ কমিটি ঘোষনা করা হয়েছে।
জুলাই বিপ্লবে আন্দোলনকারীদের উপর ফ্যাসিবাদী সরকারের নির্মমতার তথ্য ” সংগ্রহ সংরক্ষন বিস্তার” এ স্লোগান কে ধারন করে প্রতিষ্ঠিত এ সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শাহরিয়ার রহমান সাদ ও সদস্য সচিব মো: সজিব হোসাইন স্বাক্ষরিত কমিটিতে মুখ্য সংগঠক হয়েছেন মো: আজিজুল ইসলাম ও মুখপাত্র খালেদা তামান্না।
আগামী ৬ মাসের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে বলে জানানো হয়।