শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে হতাশা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

Reporter Name / ১০৭ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : সারা দেশের নন-এমপিও শিক্ষকদের দীর্ঘদিনের আন্দোলনের পরও এমপিওভুক্তি কার্যক্রম স্থগিত থাকায় চরম হতাশা বিরাজ করছে। শিক্ষক নেতা মোঃ কবির উদ্দিন তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে এ নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।
তিনি উল্লেখ করেন, স্বীকৃতিপ্রাপ্ত ও অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির দাবিতে নন-এমপিও শিক্ষকরা টানা ৮৭ দিন আন্দোলন করেন। এর প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার এমপিও কার্যক্রম শুরু করলেও অজ্ঞাত কারণে তা স্থগিত হয়ে যায়।
মোঃ কবির উদ্দিন বলেন, “২০২৫–২০২৬ অর্থবছরের মধ্যেই এমপিও কার্যক্রম পুনরায় চালু করে সকল সচল স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা জরুরি।” তিনি আরও বলেন, “সারা দেশের বিএনপিপন্থী নন-এমপিও শিক্ষকরা বর্তমানে চরম হতাশায় দিন কাটাচ্ছেন এবং এ অবস্থায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপই তাদের একমাত্র ভরসা।”
তিনি দাবি করেন, আন্দোলন চলাকালীন মানসিক চাপ ও হতাশায় অন্তত ১৭ জন শিক্ষক মৃত্যুবরণ করেছেন, যা অত্যন্ত মর্মান্তিক। দীর্ঘ ২০-২৫ বছর ধরে বিনা বেতনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া শিক্ষকদের সরকারি বেতন-ভাতা থেকে বঞ্চিত রাখা উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।
এছাড়া তিনি দেশের শিক্ষা ব্যবস্থায় এমপিও ও নন-এমপিও বিভাজন দূর করার আহ্বান জানিয়ে বলেন, “একই দেশে এই বৈষম্য থাকা উচিত নয়। বর্তমান সরকার গণতন্ত্র ও সমতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে, তাই এই অর্থবছরেই এ বৈষম্যের অবসান দেখতে চাই।”
শেষে তিনি সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নিয়ে নন-এমপিও শিক্ষকদের ন্যূনতম জীবিকা নিশ্চিত করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক